Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনা উপসর্গে সাতক্ষীরায় এক ব্যক্তির মৃত্যু

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে হারুন উর রশিদ (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হারুন উর রশিদ সাতক্ষীরা সদর থানার সুলতানপুরের মৃত রুহুল আমিনের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন উর রশিদ গত ৮ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১১ ফেব্রুয়ারি রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিস্তারিত পড়ুন
ছয় ঘণ্টার চেষ্টায়ও খোঁজ মেলেনি রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে ডুবে যাওয়া ছাত্রের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রের প্রায় ছয় ঘণ্টা উদ্ধার তৎপরতা চলার পরও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সে ডুবে যায়। খবর পেয়ে দুপুর একটার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। কিন্তু তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল তিনটা ৩৫ মিনিটের দিকে তিনজন ডুবুরি বাঁওড়ে নামেন। তাদের সাথে কাজ করছেন মণিরামপুরবিস্তারিত পড়ুন
দেবহাটায় উগ্রপস্থা প্রতিরোধে পিসক্লাব সদস্যদের মতবিনিময় সংলাপ

দেবহাটায় পিসক্লাব সদস্যদের সাথে কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য স্থানীয় প্রতিনিধিদের মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি ও মডারেটরের দায়িত্ব পালন করেন দেবহাটা সদর ইউপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন রেজাউল করিম

সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের সম্মানে পৌর সভার ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে কাউন্সিলর পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত ইব্রাহিম গাজীর ছেলে মোঃ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার সাধারণবিস্তারিত পড়ুন
দেবহাটায় ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় সখিপুর ইউনিয়নের পাঁচপোতা মোড়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিপক মন্ডলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রাজিব আহমেদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন রতন। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। জেন্ডার ভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকিবিস্তারিত পড়ুন
নড়াইল বাস টার্মিনাল ময়লার ভাগাড়ে পরিণত

নড়াইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা দায়িত্ব পাওয়ার আগেই নড়াইল বাস টার্মিনালের বিভিন্ন অব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করলেন। দুপুরে নড়াইল বাস টার্মিনালের সামনে থাকা ময়লার ভাগাড়, টার্মিনালের বিভিন্ন অব্যবস্থাপনা, টার্মিনাল ভবন, পৌরসভার নষ্ট হয়ে যাওয়া ৪টি ট্রাক, ১টি স্কেভেটর ও একটি জীপ গাড়িসহ বিভিন্ন অব্যবস্থাপনা এবং সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহা, বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আপত্তিকর অবস্থায় দেখায় গৃহবধু ও যুবককে হত্যা: গ্রেপ্তার দু’ভাইয়ের স্বীকারোক্তি

কলারোয়ায় স্ত্রীর সঙ্গে ইটভাটা শ্রমিকের অনৈতিক সম্পর্কের দৃশ্য দেখে সহ্য করতে না পেরে ভাইয়ের সহযোগিতায় দু’জনকে মাথায় আঘাতের পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করতে ওড়না ও মাফলার বেঁধে দু’পাশে দু’জনের গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের হাতে রোববার রাতে গ্রেপ্তারকৃত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শেখ আব্দুল হাইয়ের ছেলে নিহত ফতেমাবিস্তারিত পড়ুন
দৈনিক ইত্তেফাকের খবর
কলারোয়া, ভূঞাপুর ও নলছিটি পৌরসভার ফলাফল স্থগিত

সাতক্ষীরার কলারোয়া, টাঙ্গাইলের ভূঞাপুর, ঝালকাঠির নলছিটি পৌরসভার ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন সাইদুর রহমান। প্রতিবেদনে বলা হয়েছে- স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিভিন্ন ধাপে অনিয়ম, সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালটে সিলমারা ঘটনায় তৃতীয় ধাপের তিনটি পৌরসভার ঘোষিত বেসরকারি ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। টাঙ্গাইলের ভূঞাপুর, ঝালকাঠির নলছিটি ও সাতক্ষীরার কলারোয়ার ফলাফল স্থগিত করে অনিয়মের তদন্ত প্রতিবেদন দেয়ারবিস্তারিত পড়ুন
পরকিয়ার পরিণতি!
কলারোয়ায় একই গাছে নারী-পুরুষের আত্মহত্যা নয়, জোড়া খুন! গ্রেফতার ২

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূ ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে৷ নিহত দু’জন প্রেমিক প্রেমিকা। তারা পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গৃহবধূর বাপের বাড়ি ও যুবকের বাড়ি শ্যামনগরের একই এলাকায়। আর নিহত ফাতেমা দুই সন্তানের জননী। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যায়বিস্তারিত পড়ুন

