মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা: ব্যারিষ্টার সুমন একাডেমি ২-০ গোলে হারালো কিংস সোহানী স্পোর্টস একাডেমিকে

ছন্দ আর গতিময় ফুটবল খেলে নড়াইলের কিংস সোহানী স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে পরাজিত করেছে ব্যারিষ্টার সুমন একাডেমি। সুমন একাডেমি দেশের হবিগঞ্জ জেলার একটি দল। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মোল্লার মাঠ) এ খেলার আয়োজন করে নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের কিংস সোহানী স্পোর্টস। প্রায় ১৫/২০ হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।
খেলার প্রথমার্ধের ২২ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে সুমন একাডেমির রিংকু গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে নড়াইল দলের খেলোয়াড়েরা সুমন একাডেমির খেলোয়াড়দের সামনে দাড়াতেই পারেনি। তাদের বল দখল আর নিজেদের মধ্যে দেয়া নেয়া ছিল চোখে পড়ার মতো। ছন্দময় ফুটবল খেলে দর্শকদের আনন্দ দিতে সক্ষম হয় সুমন একাডেমি। দিত্বীয়ার্ধে খেলতে নেমে নড়াইল দল ঘুরে দাড়ালে খেলা জমে ওঠে। নড়াইল দলের খেলোয়াড়েরা গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। তাদের মাঝমাঠ ছিল প্রচন্ড দুর্বল। খেলার শেষ মুহুর্তে নড়াইল দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে সাড়াসি আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু গোল পরিশোধের পরিবর্তে সুমন একাডেমির পাল্টা আক্রমণ থেকে সুমন একাডেমির অধিনায়ক ব্যারিষ্টার সুমন খেলার ৫৫ মিনিটে বল পেয়ে নড়াইল দলের গোল কিপারকে বোকা বানিয়ে প্লেসিং শটে আরো একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। নড়াইল দলে অতিথি খেলোয়াড় হিসেবে অংশ নেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএ (বার)। তিনি নড়াইল দলের অধিনায়কত্ব করেন।
খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা ভার্চুয়ালের মাধ্যমে খেলার উদ্বোধন করেন। তিনি তরুন ও যুব সমাজকে মাদক হেতে দূরে থাকার পরামর্শ দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার,মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন,আওয়ামী লীগ নেতা পৌর মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল কবির মুন,কাজী বনি আমিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকতরিকুল ইসলাম অনিক,
স্বাগত বক্তব্য দেন কিংস সোহানী স্পোর্টস একাডেমির সভাপতি সৈয়দ হাসান ইমাম তপু,সাধারণ সম্পাদক ফারহানা রেজা পিউলি। শুভেচ্ছা ব্ক্তব্য দেন ব্যারিষ্টার সুমন একাডেমির কর্ণধার সৈয়দ সায়েদুর রহমান সুমন। খেলাটি পরিচালনা করেন শামীম আকবর খান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!