বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মালয়েশিয়ায় বাংলাদেশির থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ঘুষের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর ওই পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওই ভিডিওতে দেখা যায় ভারতীয় মালয়েশিয়ান নাগরিক এক ট্যাক্সি চালক পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন। তিনি জানান, এক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিলেন তিনি। এ সময় কুয়ালালামপুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থী মিঠু’র নির্বাচনী সভা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নারিকেল গাছ প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে গুড় পুকুর ঈদগাহ ময়দানে গুড় পুকুর আদর্শ সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি এ্যাড. মো. মোসলেম’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমামুল ইসলাম শরিফ, প্রভাষক মো. আকরাম হোসেন, মোহাম্মদবিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন যশোরের রিজওয়ান

বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হয়েছেন যশোর সদরের শেখ রিজওয়ান আলী। গত রবিবার (৩১শে জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত বর্তমান পূর্ণাঙ্গ কমিটি হতে বিতর্কিত ও পদত্যাগের মাধ্যমে শূন্য হওয়া পদের প্রেক্ষিতে প্রদানকৃত কমিটিতে জায়গা করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও যশোরের সন্তান শেখ রিজওয়ান আলী। শেখ রিজওয়ান আলী কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু’র কবর জিয়ারত করলেন কলারোয়ার নব-নির্বাচিত পৌর মেয়রসহ আ’লীগ নেতৃবৃন্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন কলারোয়া পৌরসভার নব- নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও আ’লীগ নেতৃবৃন্দ। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও নব- নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে কলারোয়া থেকে গিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাতবিস্তারিত পড়ুন

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

আইপিএলের আগামী আসরে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য (বেস প্রাইস) ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। আসন্ন আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ ক্রিকেটারের মধ্যে তিনি একজন। ২ কোটি ভিত্তিমূল্যের বাকি ক্রিকেটাররা হলেন- হরভজান সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার জাদভ, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম। ২০২১ সালের আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতেই। এবারের আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধিত হওয়ার শেষ সময় ছিলো ৪ ফেব্রুয়ারি। এইবিস্তারিত পড়ুন

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন তথ্যমন্ত্রী

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন। শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ‘ব্রিগেড গ্রাউন্ডে’ যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব দুই বাংলার নৈকট্য গভীর করতে আরো অবদান রাখবে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত বাৎসরিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার বিকেলে কলকাতার রবীন্দ্রসদনের নন্দন-১ হলে ৫ থেকে ১১ ফেব্রুয়ারি তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু ওবিস্তারিত পড়ুন

মাসিক ভালো কাজ ও মিনিস্টার গ্রুপের পক্ষে মাদ্রাসায় আর্থিক অনুদান

মাসিক ভালো কাজ ও মিনিস্টার গ্রুপের পাটকেলঘাটা ও বুধহাটা শো-রুমের পক্ষ থেকে যুগীপুকুরিয়া এবতেদায়ী মাদ্রাসায় আর্থিক অনুদান ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান রমান হাসান, নুরস্টার ইউটিউব চ্যানেল এর পরিচালক নুর রিকো, মাদ্রাসা কমিটি সদস্য ডাক্তার আসাদুল ইসলাম ও যুগীপুকুরিয়া আল আলামিন যুব সংঘের সভাপতি শরিফুল ইসলাম, ড্রোন শহীদ আফ্রীদি, মাসিক ভালো মডারেটর আজিম। মাসিক ভালো কাজেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ইউপি চেয়ারম্যান সিরাজুল সাময়িক বরখাস্ত

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ এর (এলজিএসপি-৩) নড়াইল ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত আদেশে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১৬বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হলো কৃষিপ্রযুক্তি সংস্থা iFarmer ও রিকমার্স প্ল্যাটফর্ম SWAP এর সাক্ষর অনুষ্ঠান

৩ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত হলো কৃষিপ্রযুক্তি সংস্থা iFarmer ও রিকমার্স প্ল্যাটফর্ম SWAP এর মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সাক্ষর অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন iFarmer সিইও ফাহাদ ইফাজ, সিওও জামিল এম আকবর, এবং সোয়াপ থেকে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ পারভেজ হোসেন এবং সোয়াপ এর ডিরেক্টর তন্ময় সাহা। iFarmer ও SWAP-এর মধ্যে এই ব্যবসায়িক সমঝোতা ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, বগুড়া, এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো বড় শহরগুলোতে প্রযোজ্য হবে। এই সমঝোতার লক্ষ্যবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার রায়: কলারোয়ায় আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় আসামীরা সাজাপ্রাপ্ত হওয়ায় কলারোয়ায় আ.লীগের আয়োজনে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকালে আনন্দ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পশুহাট মোড়স্থ আ.লীগ কার্যালয়ে পথসভায় অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও নব নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলাবিস্তারিত পড়ুন