Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা

চট্টগ্রাম ও রংপুরসহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় দেওয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কাকডাকা ভোরে কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে। নগরীর ১৫টিবিস্তারিত পড়ুন
নারী উন্নয়নের নিরলস কর্মী ফারহানা হোসেন টানা তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত

নারী অধিকার, নারী উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, নারীকে একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠার সামাজিক আন্দোলনের নিবেদিত প্রাণ মোছাঃ ফারহানা হোসেন এবারও কলারোয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বার তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) নির্বাচিত হলেন। দীর্ঘদিন ধরে তিনি কলারোয়া পৌরসভার নানামুখী উন্নয়ন ও সামাজিক গঠনমূলক কার্যক্রম সুনামের সাথে চালিয়ে আসছেন। তাই সম্মানিত ভোটাররা তাঁঁকে ৩০ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটেে নির্বাচিত করেছেন। তাঁর নির্বাচনী প্রতীক ছিলো’ ‘টেলিফোন’।বিস্তারিত পড়ুন
সিলেটে সর্বনিম্ন ভোট পেয়ে জামানত হারালেন আ’লীগ প্রার্থী

সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত পৌর নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ। তিনি সর্বনিম্ন ভোট পেয়েছেন। জানা যায়, শনিবার এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ (নৌকা), দলের বিদ্রোহী আমিনুল ইসলাম রাবেল (জগ) ও দলের অপর বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও বিএনপির একক প্রার্থী ছিলেন ধানের শীষ নিয়ে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। নির্বাচনে ফলাফল অনুযায়ীবিস্তারিত পড়ুন
নড়াইলের জমিদার মানেই ইতিহাসের কথা বলে

নড়াইলের জমিদার মানেই আমাদের অস্তিত্ব ইতিহাসের কথা চলে আসে। নড়াইলের জমিদারদের কথা জানতে গেলে সমগ্র পূর্ব বাংলার কথাই চলে আসে. আবার পূর্ব বাংলার কথা জানতে গেলে সারা পৃথিবীর কথা চলে আসে. তার কারণ নানা জাতি বর্ণ ও গোত্রে যাহাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো. আমি ভালবাসি।তাদের যাইহোক মানুষ ইতিহাস সৃষ্টি করে, ইতিহাস মানুষ সৃষ্টি করে না. আর আজকের কাজ আগামীকালের ইতিহাস যা মানুষ মনে প্রাণে ধারণ করে পথ চলে.বিস্তারিত পড়ুন
ভোট পড়েছে শতকরা ৭৬ ভাগ
কলারোয়া পৌরসভায় মেয়র নৌকার বুলবুল, কাউন্সিলর হলেন যারা

কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৩৪৬৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা পেয়েছেন ১৬২৮ ভোট। অপর প্রার্থী বিএনপি’র ধানের শীষ প্রতীকের শেখ শরীফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। আর আগে নির্বাচন থেকে সরে দাড়ানো দুই স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু পেয়েছেন ৮৩ ভোট ও সাবেক মেয়রবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচনে সেই তৃতীয় লীঙ্গের প্রার্থী দিথী নির্বাচিত

কলারোয়ায় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আংটি প্রতীক নিয়ে তৃতীয় লীঙ্গের সেই আলোচিত প্রার্থী দিথী খাতুন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত-৩নং (৭নং, ৮নং ও ৯নং) ওয়ার্ডে ২০৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জবা ফুল প্রতীকের হাসিনা আক্তার পেয়েছেন ১১৮৩ ভোট। অপর প্রার্থী টেলিফোন প্রতীকের জাহানারা খাতুন ৭৬৪ ভোট, আনারস প্রতীকের শাহানাজ খাতুন ৮৬৪ ভোট, চশমা প্রতীকের রুপা খাতুন ৫৮২ ভোট পেয়েছেন। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী তারবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচন: বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মেয়র পদের ব্যালট পেপার না দেয়া, ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ভরা ও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ খান, কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম এবং ২নং কাউন্সিলরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ মহিলা গ্রেপ্তার

কলারোয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিলিমা বিশ্বাস (৪০) যশোর কোতয়ালী থানার খরিচাডাঙ্গা গ্রামের অশ্নিনি ধরের কন্যা। কলারোয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৯জানুয়ারী বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পাকা রাস্তা এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ লিলিমাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। এ ঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ায় ধর্ষণ মামলার এক আসাামি গ্রেপ্তার

কলারোয়ায় ধর্ষণ মামলার এক আসাামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি শিমুল (২২) যশোর জেলার কেশবপুর থানার বড়নডালীর মীরডাঙ্গা এলাকার ইউনুছ গাজীর পুত্র। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ জানুয়ারী) রাত আড়াইটার দিকে আশাশুনি থানা এলাকা থেকে পুলিশের একটি টিম শিমুলকে গ্রেপ্তার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শার্শায় সর্বজন শ্রদ্ধেয় ও সন্মানীতদের সাথে কিছুক্ষন শীর্ষক আলোচনা সভা

যশোরের শার্শায় সামাজিক সংগঠন “স্বদেশ প্রেম” কতৃক আয়োজিত “সর্বজন শ্রদ্ধেয় ও সন্মানীতদের এক সাথে কিছুক্ষন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উলাশীর গিলাপোল মোড়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাডঃ চন্ডী চরন মজুমদার। অনুষ্ঠনটি সার্ভিক ভাবে সঞ্চালন করেন স্বদেশ প্রেম সংগঠনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী এলাকার সর্বজন শ্রদ্ধেয় ও সন্মানীত আব্দুল করিম মেম্বর, হায়দার আলী মেম্বর, আলহাজ্ব মহসিন মাষ্টার, ইয়াকুব আলী ধাবক,বিস্তারিত পড়ুন

