Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে: ইসি

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। শনিবার তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ১৯,০৮,৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩,৪৪,০১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২%। সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে। ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে মেয়র পদে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জনবিস্তারিত পড়ুন
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা বার নির্বাচন

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৮ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঢাকা বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বার-এর সাবেক সভাপতি ও মহানগর পিপি আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। পরে আগামী ৪বিস্তারিত পড়ুন
প্রাথমিকে চালু হচ্ছে ইংরেজি ভার্সন

প্রাথমিক বিদ্যালয়েও চালু হচ্ছে ইংরেজি ভার্সন। দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ জন্য সংশ্লিষ্ট স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। জাকির হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করার চিন্তা রয়েছে। এটি চালু হলে প্রাথমিকেরবিস্তারিত পড়ুন
সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ৫৪ বছরের ছোট্ট একটি জীবন ছিল। এ সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, তা কল্পনাও করা যায় না। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না, এটিই প্রমাণিত সত্য। রবিবার একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিববর্ষের কার্যক্রম, মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২০২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রবিস্তারিত পড়ুন
চীনের শ্রমিকদলকে উদ্ধার করলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সোনারখনিতে কর্মরত চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী। রোববার (৩১ জানুয়ারি) আন্তঃবাহিনী পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় সোনার খনিতে চীনের একটি শ্রমিক দলের ওপর সশস্ত্র বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ করে এবং খনির ৬টি যানবাহন লুট করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় খনিতে নিয়োজিত ৩২ শ্রমিক খনি এলাকাবিস্তারিত পড়ুন
আকাশ থেকেও খুঁজলে দেশে কুঁড়েঘর পাওয়া যাবে না: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা সংকটেও ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের গ্রামগুলিতে আর কোনো কুঁড়েঘর নেই। দেশে আজ কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুঁড়েঘর আছে, কিন্তু বাস্তবে আকাশ থেকেও কুঁড়েঘর দেখা যায় না এখন। কুঁড়েঘর এখন আধাপাকা ঘর বা টিনের ঘরে রূপান্তরিত হয়েছে এবং সেগুলো আলোকিত হয়েছে।’ রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনিবিস্তারিত পড়ুন
ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে আরও এক চিঠি

নির্বাচন কমিশনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতিকে আবারো চিঠি দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এ দফায় চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে মহা হিসাব নিয়ন্ত্রকের অডিট আপত্তি রিপোর্ট। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত কমিশনের আর্থিক অসংগতির প্রতিবেদনও জমা দেওয়া হয় এ দফায়। রোববার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতিরবিস্তারিত পড়ুন
বরিশালে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, মুদী দোকানি গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরর পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক মুদি ব্যবসায়ী মিহির শিকারীকে গ্রেফতার করেছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেলে পাঠায় পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ওই উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবারবিস্তারিত পড়ুন
বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিবের চিঠি

মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে জাতিসংঘ আশ্বাস দিয়েছিল, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাবেন তারা। মহাসচিব সে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে এবং আন্তর্জাতিক সহায়তাবিস্তারিত পড়ুন
বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী: কাদের

বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর আজিমপুরে সেভেন মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ সালের আজকের দিনে ঢাকা সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

