বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। রোববার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে-বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিস, বিভিন্ন প্রকার থ্রি-পিস ২১৮, ওয়ান পিস ২ টা, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিস,বিস্তারিত পড়ুন

নড়াইল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি উত্তম ঘোষ, সম্পাদক কায়েস

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবন-১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ পেয়েছেন ৬৫ ভোট। তার নিকটতম প্রতদ্বন্দ্বি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫৬ ভোট।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো রোটারী ক্লাব

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে প্রবীণ নিবাসে প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রবীণ নিবাস কেন্দ্রে ক্লাব সভাপতি এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন গভর্ণর এইড এনছান বাহার বুলবুল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. মশিউরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় ২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

মনিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা থেকে ২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জের ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বেজিতলা ব্রীজ নামক স্থানে অবস্থান নেন। পরে ব্রীজ পার হওয়ার সময় মদক কারবারিদের আটক করা হয়। ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান। আটককৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানা এলাকার সরবাংহুদা গ্রামের জামাত মোড়লের ছেলে জামাল হোসেন (৪৫),বিস্তারিত পড়ুন

হত্যা মামলায় নড়াইলের ১৬ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় নড়াইলের ১৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস প্রদান করেন আদালত। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হচ্ছেন সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা ওরফে মফিজুর খান, তুহিন মোল্লাবিস্তারিত পড়ুন

তালায় ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের নির্বাচনী প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন নিজ এলাকায় প্রচার- প্রচারণা, পথসভা, মোটরসাইকেল শো-ডাউন ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে ৬নং তালা সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত মোটরসাইকেল শো-ডাউন যাত্রা শুরু হয়। প্রচার- প্রচারণার শুরু করে খেজুরবুনিয়া, শেখের হাট, জাতপুর, শাহাপুর, ব্রিজের মোড়সহ ইউনিয়নের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে। এ সময়বিস্তারিত পড়ুন

১৩ মার্চ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

অগ্রাধিকার ভিত্তিতে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের জন্য ১৩ মার্চ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত একাধিক সদস্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১জানুয়ারি ২০২১) সকালে সাতক্ষীরা শিশু একাডেমী হলরুমে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন সুরক্ষা কমিটির সাথে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য এস এম রেজাউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন ব্রাকের রিজিওনাল ম্যানেজার উজ্জল কুবি। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়িতবিস্তারিত পড়ুন

মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে- পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। আর কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। রোববার ( ৩১ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়েরবিস্তারিত পড়ুন

বিএনপির এমপি সিরাজের বক্তব্যে হইচই সংসদে

জাতীয় সংসদে সরকার ও রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বিএনপিদলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের দেওয়া বক্তব্যে ব্যাপক হইচই হয়েছে। রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারের সমালোচনা করে বক্তব্য দেন এমপি সিরাজ। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এতে সংসদে হইচই শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পরে বগুড়ার এই সংসদ সদস্য তার বক্তব্যের শেষে সরকারদলীয় সংসদ সদস্যদের হইচইয়ের জবাবে গণতান্ত্রিক আচরণেরবিস্তারিত পড়ুন