বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পৌর নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত অতিরিক্ত পুলিশ সুপারের

কলারোয়া পৌর নির্বাচনের প্রার্থীদের সাথে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া থানা চত্বরে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে কলারোয়া থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজনে করে। মতবিনিময় সভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

জমে উঠেছে সাতক্ষীরার পৌর নির্বাচন: কে হবেন পৌর পিতা!

আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে কে হতে পারে সাতক্ষীরার পৌর পিতা। সর্বস্তরে এনিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। কিন্তু সাধারণ জনগণ কি চায়? সাধারণ জনগণ শান্তি চায়, চায় উন্নয়ন। তারা চায় না জলবদ্ধতা, চায় না হাটু পানিতে চলতে ফিরতে, ড্রেনের দূষিত ময়লা- আবর্জনা রাস্তার উপর এবং বাড়ির উঠান ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটাও তারা চায় না। সুপেয় পানির জন্য রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন আর করতে চায় না। তারা চায়, নাগরিক সেবা সমূহের সঠিক অধিকার।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিক গ্রেপ্তার

কলারোয়ায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিল্লাল হোসেন উপজেলার বুইতা গ্রামের আব্দুল গনির পুত্র। সোমবার দিবাগত রাত ১১টার দিকে বামনখালী বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। মঙ্গলবার গ্রেপ্তার বিল্লালকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শার্শায় অবৈধ ক্লিনিক মালিকে ১লক্ষ টাকা জরিমানা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি নাম বিহীন অবৈধ ক্লিনিক মালিক ডা. আব্দুল জলিলকে ১লক্ষ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষনা করেছেন। মঙ্গলবার বেলা ১২টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মো. ইউসুফ আলী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে শার্শার বাগআঁচড়া বাজারে লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তরের উদ্বোধন ২৩ জানুয়ারি

মুজিব শতবর্ষে সাতক্ষীরায় ১ হাজার ১৪৮টি পরিবার প্রথম ধাপে লাল সবুজের নতুন ঘর পেতে যাচ্ছেন। ভুমিহীন ও গৃহহীনরাই সরকারের দেয়া এসব ঘরে বসবাস করবেন। আগামী ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে এই ঘর হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে এসব ঘরের নির্মাণ কাজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর নির্বাচন: ৭জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারী) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অয়িসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে যাচাই-বাছাইকালে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারী ০৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি বা কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় সকলের মনোনয়ন পত্র বৈধবিস্তারিত পড়ুন

সংস্কৃতিচর্চা বৃদ্ধি নতুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখবে: তথ্যমন্ত্রী

সংস্কৃতিচর্চার বৃদ্ধি নতুন প্রজন্মকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে বলেছেন তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সোমবার রাতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কিংবদন্তী নাট্যকার মমতাজউদদীন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আশি- নব্বইয়ের দশকে অনেক মঞ্চ নাটক হতো। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় অনেক পথ নাটক হতো। এখন সেভাবে হচ্ছে না। আবার মঞ্চবিস্তারিত পড়ুন

বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে: কাদের

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেছেন, দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে। তাদের সঙ্গে আওয়ামী লীগ কোনও আপস করবে না। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন

১৭ মার্চ হচ্ছে না বাণিজ্য মেলা, এ বছর কি হবে

এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারির পরিবর্তে ১৭ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। এ মেলা আপাতত স্থগিতই থাকছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১৭ মার্চকে নির্ধারণ করে ছাড়পত্রের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ওই দিন বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হওয়ায় ১৭ মার্চের পরিবর্তে ১৪ মার্চকে পুনঃনির্ধারণ করে আবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেলা আপাতত স্থগিতেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারী ও শিশুর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে রিটে। রিটে আইন সচিব, তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ রিট আবেদন করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এবিস্তারিত পড়ুন