Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাতীয় পরিচয়পত্র জাল করে ২৪০ কোটি টাকার জমি বিক্রি করতে এসে ধরা

ঢাকার তুরাগে ৪ একর ২৪ শতাংশ জায়গা বিক্রি করবেন মালিক সেলিম হাওলাদার। এমন খবরে ওই জমি কিনতে যোগাযোগ শুরু করেন আবদুল মালিক। এই জায়গা কেনাবেচায় মাধ্যম হিসেবে কাজ করেন পিয়ার হোসেন, নাসির হোসেন, আবদুল মান্নান, রব নিরু ও গোলজার হোসেন। তারা ৫৫ কোটি টাকায় পুরো জমি বিক্রির দফারফা করেন। বিক্রির ৫ কোটি টাকার টোকেন মানি নিতে গত ৩০ ডিসেম্বর মালিক সেলিম হাওলাদারকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারের ভর্তা ভাত হোটেলে বসেন। আগেবিস্তারিত পড়ুন
মার্চ থেকে রাজধানীতে বিআরটিসির বাস পার্ক করা বন্ধ

মার্চ থেকে রাজধানীর রাস্তায় বিআরটিসির বাস পার্ক করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে তিনি কথা জানান। আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে রাজধানীর রাস্তায় যেখানে সেখানে বিআরটিএ’র বাস পার্ক করতে দেখা যাবে না বলে আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
খালেদা জিয়ার নাইকো মামলার অভিযোগ শুনানি ১ ফেব্রুয়ারি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন এই দিন ধার্য করেন। এই মামলায় মঙ্গলবার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে করোনা পরিস্থিতিতে ঝুঁকি থাকায় খালেদা জিয়া এদিন আদালতে হাজির হননি। তাই তার আইনজীবীরা এ দিন সময় চেয়ে আবেদন করেন।বিস্তারিত পড়ুন
অপহরণ করে নারীকে দিয়ে অশ্লীল ছবি তুলিয়ে ব্ল্যাকমেইল করা হতো

রাজধানীর দক্ষিণখানের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মিরাজ (৩৫) ও বৃষ্টি (২১)। আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিভিন্নজনকে তুলে নিয়ে তার পরিবারের কাছে টাকা দাবি করতো। টাকা নিয়ে ঢাকার নির্জন এলাকায় ফেলে দেয়া হতো তাদের। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, ৫৭টি ইলেক্ট্রিক্যাল ক্যাবল টাইস, একটি স্ক্রু ড্রাইভার ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে ঢাকা মহানগরবিস্তারিত পড়ুন
নড়াইলে গৃহবধুর লাশ উদ্ধার

নড়াইলের ইতনা গ্রামে শারমিন (২৩) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ (২৭) পলাতক রয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পুর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের সংসার সুখে কাটছিল।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঘোড়া দিয়ে হাল চাষ

সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষি চাষাবাদেও ব্যাপক পরিবর্তন এসেছে। এক দিকে যেমন কৃষকেরা সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত চাষাবাদ শুরু করেছে। অন্য দিকে গরুর হাল চাষ অনেকটা উঠিয়ে গেছে। সেখানে দু’টি ঘোড়া দিয়ে চাষাবাদ অনেকটা রূপ কথার গল্প মনে হলেও ঘোড়া দিয়ে জমি চাষ করার বাস্তাবতার প্রতিফলন ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। কাজেই ঘোড়ার ব্যবহার নতুন নয়। কালের বিবর্তনে স্থানে পেয়েছে ইতিহাসের পাতায়। প্রযুক্তির এই যুগে এসেও ঘোড়া দিয়ে কেউ মাঠে চাষ করবেবিস্তারিত পড়ুন
পৌরসভা নির্বাচন
কলারোয়ায় নির্বাচন থেকে সরে গেলেন মেয়র প্রার্থী আক্তারুল, স্ত্রীর জন্য দোয়া কামনা

নির্বাচন থেকে সরে গেলেন আসন্ন কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী মো. আক্তারুল ইসলাম। সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে পৌরসদরের গদখালী গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি। আক্তারুল ইসলাম বর্তমানে উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি কলারোয়া পৌর সভার প্রথম ও দ্বিতীয় তথা দুই বারের নির্বাচিত মেয়র। প্রথম নির্বাচনে তিনি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছিলেন আর দ্বিতীয় নির্বাচনে বিএনপি’ মনোনীত ধানের শীষ প্রতীকেরবিস্তারিত পড়ুন
‘একই মঞ্চে জনগণের মুখোমুখি’ কলারোয়ার ৫ মেয়র প্রার্থী

‘একই মঞ্চে জনগণের মুখোমুখি’ কলারোয়া পৌরসভার আসন্ন নির্বাচনে ৫ মেয়র প্রার্থী। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষে কলারোয়ায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ -শীর্ষক স্লোগানে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র কলারোয়া উপজেলা সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আ.লীগের কর্মীসভা

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) বিকালে পাবলিক ইন্সটিটিউট চত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন। প্রধান বক্তা ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান কাজীবিস্তারিত পড়ুন
আগামি ইউপি নির্বাচনে কলারোয়ার চন্দনপুরে বিএনপি’র একক প্রার্থী মন্টু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপি ও ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামি চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টুকে নির্বাচিত করা হয়। একই সাথে ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সভাপতি মিজানুর রহমানের মৃত্যুজনিত কারণে শুন্য হওয়া সভাপতি পদে সিনিয়র সহ.সভাপতি ফজলুর রহমানকে মনোনীত করাবিস্তারিত পড়ুন

