বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে এতিমখানায় কম্বল বিতরণ করলেন জগলুল হায়দার এমপি

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী জামি’আ এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এতিমখানার শিক্ষার্থীরা সংসদ সদস্যকে শীতবস্ত্র সহ তাদের মাঝে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সংসদ সদস্য তাদেরকে বুকে টেনে নেন এবং নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আধানিবিড় চিংড়ি ফার্মের সমস্যা সমাধান কল্পে কর্মশালা

সাতক্ষীরায় আধানিবিড় চিংড়ি ফার্মের সমস্যা সমাধান কল্পে চিংড়ি চাষী, মালামাল বিক্রতা ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস ও উইনরকে ইটারন্যাশনালের আয়োজনৈ সোমবার দুপুরে শহরের অদূরে এল্লারচর মৎস্য প্রশিক্ষন কেন্দ্রে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (চিংড়ি চাষ) জিয়া হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক শামীম হায়দার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

গতিরোধক তৈরীর কয়েকমাসেই গায়েব; ফের দুর্ঘটনার শিকার যবিপ্রবি শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রোকাসানা জামান ঐশী।আজ ১৮ই জানুয়ারি সোমবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বেলা দুইটার দিকে যশোরের চৌগাছ থেকে শহরমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারীও। দূর্ঘটনার পর তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এম আর খান মেডিকেল সেন্টারে নিয়ে যান যায় তার সহপাঠীরা। মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসাবিস্তারিত পড়ুন

তালায় লবনাক্ততা সহনশীল আলু চাষা ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরা তালা উপজেলায় লবনাক্ততা সহনশীল আলুর জাত চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা খলিলনগর ইউনিয়নের পরিষদের হলরুমে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারে অর্থায়নে ১২৭ জন কৃষকের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সিআইপি কৃষিবিদ মো.মনোয়ার হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা মিহির দেবনাথ, প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকার, মাঠ সহায়তাকারি কৃষিবিদ তনুজ কান্তি গোলদার।বিস্তারিত পড়ুন

আরো খবর..

নুতন সরকারিকৃত কলেজে দ্রুত পদ সৃজনসহ ৮দফা দাবীতে স্মারকলিপি প্রদান

৩০৫ টি নুতন সরকারী কৃত কলেজে দ্রæত পদ সৃজন-সহ ৮ দফা দাবীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক পরিষদ, (বাসকশিপ) খুলনা বিভাগীয় শাখা। ১৭ জানুয়ারী বেলা ১২ টায় স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক পরিষদ, (বাসকশিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক মৃধা, খুলনা বিভাগীয় আহŸায়ক মুহসিন হোসেন, যশোর জেলা শাখার সভাপতি আলমগীর হোসেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। এ ছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন। প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারি মোকাবিলায়বিস্তারিত পড়ুন

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এটি নতুন বছরের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন। বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার শোকবিস্তারিত পড়ুন

দুর্নীতি-সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনে (শীতকালীন) ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলে সশস্ত্র বাহিনীর একটি বাদক দল বিউগলে ‘ফ্যানফেয়ার’ বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানান। সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশের পর জাতীয় সংগীত বাজানো হয়। সংসদে রাষ্ট্রপতির জন্য স্পিকারের ডানবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকল ৯(৩)(বি) ও ১২ (১)(বি) ধারা অনুযায়ী আহমেদ জামালকে পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী তিন বছর এ পদে বহাল থাকবেন। জনস্বার্থে এ নিয়োগ শিগগিরই কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে ২০১৮ সালের মার্চে স্বেচ্ছায়বিস্তারিত পড়ুন

সংসদে পাঁচজনকে ‘প্যানেল সভাপতি’ মনোনয়ন

চলতি অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য পাঁচজন ‘প্যানেল সভাপতি’র মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে ‘প্যানেল সভাপতি’ মনোনয়ন দেওয়া হয়। ‘প্যানেল সভাপতি’র মনোনয়ন পেয়েছেন নরসিংদী-১ আসনের এমপি নজরুল ইসলাম, নিলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দীন সরকার , খুলনা-৪ আসনের এমপি আবদুস সালাম মুর্শেদী, চট্টগ্রাম-৫ আসনের এমপি আনিসুল ইসলাম মাহমুদ ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম।