বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সিলেট এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

সিলেট এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার এ দু’টি ইউনিটের ২১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন দেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। নবগঠিত এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক করা হয়েছে সজিব আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে মোহাইমিনুল হক তপুকে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সেলিম আহমদ সাগর, মো. সাব্বির হোসেন, ওয়াহিদ করিম অভি, সৈয়দ দিহান আহমদ, আজহারুল ইসলাম ছামি, এবিস্তারিত পড়ুন

রিফাত হত্যা : সাজাপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক তিন আসামির জামিন

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক সাজাপ্রাপ্ত তিন আসামির জামিন মঞ্জুর করে, আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০২০ সালের ২৭ অক্টোবর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে ৬ আসামিকে ১০ বছর করে, ৪ আসামিকে ৫ বছর করে এবং ১ আসামিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি তিন আসামিকেবিস্তারিত পড়ুন

গর্বের সাথে চাকরি করতে হ‌বে, যে‌ন গর্ব নিয়ে বাড়ি যেতে পারি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশ পুলিশের সদস্যদের যে যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে তার স‌র্বোচ্চ ব্যবহার নি‌শ্চিত কর‌তে পার‌লে দেশ ও দেশের মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করা সম্ভব। আজ সোমবার দুপুরে রাজধানীর হা‌তির‌ঝি‌লে পুলিশ প্লাজায় সদ্য স্থানান্ত‌রিত নৌপুলিশ সদর দফতরে নৌপুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন,নিজ পেশাক হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আমা‌দের ম‌ধ্যে যা কিছুবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ভাইয়ের প্রতারণা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। তারা হলেন দ্বীন ইসলাম ও নুরুল ইসলাম। গত ১৪ জানুয়ারি রাজধানীর খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুজনই আপন ভাই। এদের মধ্যে দীন ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন বলে পরিচয় দেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ইংরেজিতে হোম মিনিস্ট্রিবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা ইশরাককে আত্মসমপর্ণের নির্দেশ হাইকোর্টের

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে থাকা আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। ইশরাক হোসেনকে যে আদালত খালাসবিস্তারিত পড়ুন

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জন এমপির মৃত্যুতে সংসদের শোক

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও মো. খালেদুর রহমান টিটোসহ সাবেক ৯ জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মৃতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের পর মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয়।বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে এবার ৭০ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাকারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রবিবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুর ৫নং ওয়ার্ডের মনোয়ারা মঞ্জিলের গোলাম কিবরিয়া ওরফে কাবের আলীর ছেলে মিজানুর রহমান মধু (৪৩)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ‘রাজধানীবিস্তারিত পড়ুন

বগুড়ায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ নারী-পুরুষ আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা পর জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের টিকিট ঘরের পশ্চিম পাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাথী (২৩), মিথিলা (২০), প্রিয়া (১৯), হাবিব হোসেন (১৮), সৈকত (২৫), ইমাম (১৯), আরিয়ান (১৯) ও আতিক (১৯)। পুলিশ জানায়, হোটেলটিতে অসামাজিক কার্যক্রম চলার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে আপত্তিকরবিস্তারিত পড়ুন

করোনার ভয়ে বিমানবন্দরেই ছিলেন তিন মাস

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা তিন মাস ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে দীর্ঘদিন বিমানবন্দরে থাকার কারণে নয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ বছর বয়সী এই ব্যক্তির নাম আদিত্য সিং। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন। গত শনিবার শিকাগো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন তিনি। পরেবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়ল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সংস্থাটির এই ক্ষমতার ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। সে নিষেধাজ্ঞার মেয়াদ আজ আরও এক মাস বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ফলে এই সময়ে কোনো শিক্ষক নিয়োগে সুপারিশ করতে পারবে না এনটিআরসিএ। নিয়োগবঞ্চিত কয়েক শতাধিক নিবন্ধনধারী প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতেরবিস্তারিত পড়ুন