শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ভাইয়ের প্রতারণা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। তারা হলেন দ্বীন ইসলাম ও নুরুল ইসলাম। গত ১৪ জানুয়ারি রাজধানীর খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুজনই আপন ভাই।

এদের মধ্যে দীন ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন বলে পরিচয় দেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ইংরেজিতে হোম মিনিস্ট্রি লেখা আইডি কার্ড, অতিরিক্ত সচিব জ্যোতিময় দত্তের স্বাক্ষরিত অফিস সহকারী চুক্তিভিক্তিক নিয়োগপত্র একটি, উপসচিব ফারজানা জেসমিনের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র, পিএমওর ফিল্ড অফিসার নিয়োগের প্রবেশপত্র একটি, বিভিন্ন মন্ত্রণালয়ের ৪টি সিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ডায়েরি, পুলিশের মনোগ্রাম সম্বলিত নেভী ব্লু রঙয়ের একটি ব্যাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্যাড জব্দ করা হয়েছে।

একইসঙ্গে তাদের কাছে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, ওই দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদকের উর্দ্ধতন কর্মকর্তাদের নাম এবং পদবি ব্যবহার করে বিভিন্নজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে