শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

নুতন সরকারিকৃত কলেজে দ্রুত পদ সৃজনসহ ৮দফা দাবীতে স্মারকলিপি প্রদান

৩০৫ টি নুতন সরকারী কৃত কলেজে দ্রæত পদ সৃজন-সহ ৮ দফা দাবীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক পরিষদ, (বাসকশিপ) খুলনা বিভাগীয় শাখা।
১৭ জানুয়ারী বেলা ১২ টায় স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক পরিষদ, (বাসকশিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক মৃধা, খুলনা বিভাগীয় আহŸায়ক মুহসিন হোসেন, যশোর জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুকুরে বিষ প্রয়োগ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি

যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মনোহরনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১২ জানুয়ারী পাঁজিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালেহা বেগমের পুকুরে প্রতিপক্ষ শাহিনুর রহমান ও আহাদ মোড়ল গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। যার ফলে পুকুরের সকল মাছ মরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সালেহা বেগম প্রতিপক্ষ শাহিনুর রহমান ও আহাদ মোড়লের বিরুদ্ধে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, অভিযোগটি পেয়েছি যা তদন্তাধীন রয়েছে।

১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

যশোরের কেশবপুর পৌরসভার সাবদিয়ায় আলিয়া মাদ্রাসা মাঠপাড়ার মাঠে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এক টানা উক্ত ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ১৮ মাইল চাঁদের আলো ক্রিকেট একাদশ পাঁজিয়া ভাই-ব্রাদার্স ক্রিকেট একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। টুর্নামেন্টের সভাপতি কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ চ্যাম্পিয়ান ১৮ মাইল চাঁদের আলো ক্রিকেট একাদশের খেলোয়ারদের হাতে নগদ ৭ হাজার টাকা ও রানার্সআপ পাঁজিয়া ভাই-ব্রাদার্স ক্রিকেট একাদশের খেলোয়ারদের হাতে নগদ ৪ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মঞ্জুয়ারা বেগম, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, মাদ্রাসা শিক্ষক নূরুল ইসলাম, আব্দুল ওহাব, ডাঃ নাজমূল হোসেন, আয়োজক রায়হান কবীর, মুজাহিদ, তানভির আহম্মেদ, আশেকে এলাহি, শেখ সাইফুল্লাহ, বোরহান উদ্দীন, সাইফুল্লাহ প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সেলিম খান ও মোহাম্মাদুল্লাহ। ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম।

কেশবপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী হালদার ব্যক্তিগত উদ্যোগে সোমবার বিকালে উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের নেত্রী নার্গিস পারভীন, সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা লীগের নেত্রী তহমিনা খাতুন ও কেশবপুর পৌরসভা ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশি তহমিনা বেগম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত