Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিআরটিসিতে নিয়োগ দেবে ৩ পদে ২৬ জনকে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হবে। এ মর্মে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা ৩টি। শিক্ষাগত যোগ্যতা: ২ বছরের অভিজ্ঞতাসহ এমকম/এমবিএ ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ বি কম বা সিএ (ইন্টারমিডিয়েট)। বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা। পদের নাম: উপব্যবস্থাপক (কারিগরি)- ৬টি। শিক্ষাগত যোগ্যতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ যান্ত্রিক মোটরযান প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০বিস্তারিত পড়ুন
প্রতিহত করতে হবে অর্থপাচারকারীদের

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য সরকারও পর্যালোচনা করে দাবি করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (১৬ জানুয়ারি) ‘বঙ্গবন্ধুর ব্যাংকিং নীতি’ নিয়ে রাজধানীর পল্টনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন উন্নয়নের যে গতি, তাতে কোনো কোনো ক্ষেত্রে সবসময় ভারসাম্য নাও থাকতে পারে। এদেশের মানুষ এখন বিদেশেও গাড়ি বাড়ি করছে। এটা আমাদের শক্তির জানান দিচ্ছে। কিন্তু এদেশে করা আয়ের একটা অংশতোবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদে সব ধর্মের রীতিতে প্রার্থনার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেছেন, আমরা মনে করি, সাম্য-সমতা-ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের আশা-ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকেই সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেবিস্তারিত পড়ুন
নতুন সরকারেও যুক্তরাষ্ট্রের ঋণ কমছে না

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঋণের রাজা হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আমলে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ ৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার পরই মার্কিনিদের জন্য ২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছেন। এ অর্থ কাজে লাগাবেন দেশের অর্থনীতির লাগাম টানতে। এরমধ্যে চাকরি হারানোদের ২ হাজার ডলারের চেক দেবেন বাইডেন। এদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ ২৭ ট্রিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতির দিনদিন ব্যয় সংকোচন নীতিরবিস্তারিত পড়ুন
শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন

চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়াবিদরা জানান, চলতি শৈত্যপ্রবাহ আরো দুই দিনবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে কেন পলিমাটি নিতে চায় মালদ্বীপ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে ভারত মহাসাগরীয় দ্বীপদেশ বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এবং তখনি তার পক্ষ থেকে পলিমাটি বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই আলোচনার সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’ দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৩, হৃদরোগে একজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেক্রেটারীর বাবা। শুক্রবার দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম (৬০) নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজের পর স্থানীয় ইমরান আলীর ছেলে আব্দুল কালাম কথাকাটাকাটির এক পর্যায়ে একজনকে ধাক্কা দিলে মারামারির সুত্রপাত ঘটে। এসময় এক গ্রুপের লোকজনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভায় আবারো ধানের শীষ চিশতীর হাতে

সাতক্ষীরা পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন পেলেন আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতী। শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামি ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌর সভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র দলীয় টিকিট পেলেন বর্তমান মেয়র, সাবেক জেলা ছাত্র দলের সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহম্মদ চিশতী। আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫২টি পৌরসভায় মেয়রবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে ধানতাড়া সড়কের রাড়ীপুকুর মোড় থেকে লাল রংয়ের হিরো হোন্ডা গ্লামার মোটরসাইকেলসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাত আটটার দিকে বাগআঁচড়া ধানতাড়া সড়কের রাড়ীপুকুর মোড়ে একটি মোটর সাইকেল তাদের গায়ে এসে ধাক্কা মারে। এতে তারা সামান্য আহত হন। এসময় মোটরসাইকেল আরোহীদের দাড়াতে বললে মোটর সাইকেল ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

কলারোয়ায় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে বিশ্বাস মার্কেটস্থ সংগঠনটির অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী। পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সন্তোষ পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমিন, বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

