Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অত্র কলেজের সভাপতি যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নবগঠিত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভা শেষে সভাপতি মোঃ তমিজুল ইসলাম খান ও কমিটির সকল সদস্যবৃন্দ কলেজের ক্যাম্পাস, কলেজের উন্নয়নমূলক কার্যক্রম, হাসপাতাল, কলেজ সংলগ্ন দোকান ঘর পরিদর্শনসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এসময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়রে মনোনয়নপত্র জমা দিলেন মিঠু

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। শনিবার (১৬ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে প্রস্তাবক, সমর্থক ও কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা পৌর নির্বাচনে স্বতন্ত্র পৌর মেয়র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো.বিস্তারিত পড়ুন
রয়েছে এনআইডি
জীবিত থেকেও বাবাকে ভোট দিতে পারলেন না ‘মৃত’ মানিক!

ঢাকা থেকে বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট দেওয়া হলো না। স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তার নাম ‘মৃত’ দেখানোয় কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ফিরতে হয়েছে তাকে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে। মানিক ইসলাম অভিযোগ করেন, বাবাকে ভোট দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন
পৌরসভা নির্বাচন
ভোটারদের জন্য রান্না করাচ্ছেন প্রার্থী, খাবার নিয়ে গেলো প্রশাসন!

একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেষ সে আয়োজনে জল ঢেলে দিয়েছে প্রশাসন। এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার। জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাতবিস্তারিত পড়ুন
কেশবপুরে শিক্ষক কর্মচারী ইউনিয়নের ১৩তম বার্ষিক সাধারণ সভা

যশোরের কেশবপুর সরকারী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান প্রভাষক স ম কামরুজ্জামানের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান কাকলী রানী দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব ‘গ’ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কালব যশোর জেলার সভাপতি আমিনুর রহমান ও যশোর জেলাবিস্তারিত পড়ুন
কেশবপুরে শিক্ষার্থীদের মাঝ বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

যশোরের কেশবপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই, পেন্সিল ও মাস্ক বিতরণ করা হয়। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থবিধি মেনে শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হরিতলা মন্দিরে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যবই বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি অনিল কুমার দাস। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শংকর কুমার দাস ও পরিচালনা কমিটির সদস্য এবং শিশুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের সহ.সভাপতিকে ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ জেলা আওয়ামীলীগের নব-গঠিত সহ-সভাপতি পদ পাওয়ায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধা ৭টায় দৈনিক কালের চিত্র পত্রিকার কার্যালয়ে জেলা আওয়ামীলীগের নব-গঠিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি আবু রায়হান রাজু,বিস্তারিত পড়ুন
ভোটে জিতেই খুন হলেন বিএনপির কাউন্সিলর

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তারিকুল ইসলাম (৪৫) নামে সদ্য বিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়। তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, সারাদিন ভোট গ্রহণ শেষে গণনা চলছিল। এর মধ্যে নতুন ভাঙাবাড়ি সেন্টারে ভোটে এগিয়ে ছিলবিস্তারিত পড়ুন
ভারতীয় পেঁয়াজ আবারও এনে বিপাকে আমদানিকারকরা

পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু। পেঁয়াজের দাম না থাকায় প্রতি ট্রাকে ১ থেকে দেড় লাখ লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এদিকে, লোকসানের কারণে তিনদিন পেঁয়াজ আমদানি বন্ধের পর আবারও শনিবার (১৬ জানুয়ারি) দুই ট্রাক পেঁয়াজ আমদানি করেছে আমদানিকারকরা। তবে আমদানিকৃত এসব পেঁয়াজ নিয়ে ক্রেতা না থাকায় আবারও লোকসানের শঙ্কায় তারা। অন্যদিকে, দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও দাম কম থাকায় বাজারেবিস্তারিত পড়ুন
বগুড়ার শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুস প্রতীক নৌকা পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট। এ ছাড়া বিএনপির দলীয় মনোনিত প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডুবিস্তারিত পড়ুন

