বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় আ.লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রেক্ষাপট আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ মনোনিত নৌকা প্রতিকের পৌরসভার মেয়র প্রার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ র‌্যাবের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‍্যাব সেবা সপ্তাহ” সাতক্ষীরায় ১০০ জন দুঃস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে। র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সুন্দরবন ট্রেক্সটাইল মিল বাজার এলাকায় উক্ত খাদ্য বিতরণ করেন, র‍্যাব সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, নজরুল ইসলাম, জিয়াউল হক, মিজানুর রহমান, আব্দুর রহিম, এস.আইবিস্তারিত পড়ুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্যোগ পরবর্তী কার্যক্রমে স্টার্ট ফান্ডের কার্যক্রম প্রশংসনীয়

২০২০ সালের ২০ মে, রাতের পর থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন আকষ্মিকভাবে থমকে যায়। সেই রাতে এ অঞ্চলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান, যা এ অঞ্চলে আঘাত হানা অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়ের একটি। এক রাতের মধ্যেই কয়েক লক্ষ মানুষ হয়ে পড়ে গৃহহীন, ক্ষতিগ্রস্ত হয় প্রায় বিশ লাখ মানুষ। ৭০ কিলোমিটার বেড়িবাধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায় আশাশুনি, শ্যামনগর, কয়রা ও পাইকগাছা উপজেলার নদী তীরবর্তী অনেক গ্রাম। জলোচ্ছাসে ভাসিয়েবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাসগৃহের চাবি হস্তান্তর ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ বলেছেন, দেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা উল্লেখ করে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটি জেলা উপজেলায় আজ সেই প্রতিশ্রুতির সুষ্ঠ বাস্তবায়ন হচ্ছে। সমাজের সবচেয়ে অবহেলিত, অসহায়, গৃহহীন ও ভূমিহীনদের প্রায় প্রত্যেককে সরকারি জমিতে, সরকারি খরচে বাসগৃহ নির্মান করে দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতিটি দপ্তরের সচিবগণ প্রত্যেকে অন্তত দুটি করে গৃহহীনবিস্তারিত পড়ুন

নড়াইল

৪ বছর ধরে চলছে ২ কি.মি রাস্তার কাজ! দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

নড়াইলে দুই ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও গাফিলাতিতে চার বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে হান্দলা গ্রামসহ তিনটি ইউপির ৩০ গ্রামের মানুষ। সত্রহাজারী-ব্রাহ্মণডাঙ্গা সড়ক নির্মাণে যেনো শনিরদশা ভর করেছে। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি সত্রহাজারী-ব্রাহ্মণডাঙ্গা সড়কের হান্দলা থেকে ব্রাহ্মণডাঙ্গা পূর্বপাড়া মাদরাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়। লোহাগড়া উপজেলার উত্তরাঞ্চলের লাহুড়িয়া, শালনগর ও নোয়াগ্রাম ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে জেলা শহরের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য এ সড়কের কাজবিস্তারিত পড়ুন

জেলা আ.লীগের উদ্যোগে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিনবিস্তারিত পড়ুন

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

তালায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক অচিন্ত্যবিস্তারিত পড়ুন

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নতুন ভবনের উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেছেন নড়াইল-১ আসনের এমপি বিএম কবিরুল হক মুক্তি। রবিবার সকাল ১১টায় নাম ফলক উন্মোচনের মাধ্যমে তিনি নব নির্মিত ভবনটির উদ্বোধন করেছেন। ৬,১১,৫৩,৯০০.০০ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক উপজেলা পরিষদ নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণের দায়িত্ব ছিল স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর(এল জি ই ডি) কালিয়া অফিস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মো, নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. আবুবকর ছিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বশিরবিস্তারিত পড়ুন

দৈনিক কালের চিত্র ও পত্রদুত সম্পাদককে কদমতলা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কমিটিতে দৈনিক কালের চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে সহ-সভাপতি পদে এবং দৈনিক পত্রদুত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরার আধুনিক রুপকার শহীদ স ম আলাউদ্দীনের তনয়া লায়লা পারভীন সেজুতিকে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক পদে অন্তর্ভূক্ত হওয়ায় শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি আবুবিস্তারিত পড়ুন

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের কর্মী সমাবেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকালে আশাশুনি সদরের কোদন্ডা হাইস্কুল মাঠে আকবার আলী খোকনের সভাপতিত্বে এবং আশাশুনি মহিলা কলেজের শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে নির্বাচনী বিভিন্ন বক্তব্য প্রদান করেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।বিস্তারিত পড়ুন