শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা আ.লীগের উদ্যোগে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন ও মিসেস সাহানা মহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জেলা শাখার সভাপতি এড আল মাহমুদ পলাশ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সদস্য মো. শাহাজান আলী, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাছিম, আব্দুর রশীদ, শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উপ দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা তাঁতীলীগের সহ সভাপতি মিলন রায়, জাবেদ হোসেন টিপু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার, পৌর শাখার সভাপতি মো. নুরুল হকসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল