বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছরে পদার্পণ

ইতিহাসের বাঁক পরিবর্তনে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করল। বঙ্গবন্ধু বলেছিলেন, তারুণ্যই পারে অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিতে। আর বাংলাদেশ ছাত্রলীগ সেই তারুণ্যের প্রতীক। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠারবিস্তারিত পড়ুন

নেত্রকোনায় নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে মগড়া নদীর পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৪ জানুয়ারি) সকালে এলাকাবাসীর ফোন পেয়ে মডেল থানার পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানায়, কে বা কারা মরদেহ ফেলে রেখে গেছে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের মাধ্যমে ডিএন পরীক্ষা করে অপরাধী শনাক্ত করা হবে বলে জানিয়েছেন মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুল জলিল।

বগি লাইনচ্যুত, ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ

কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে এক‌টি মালবাহী ট্রে‌নের ব‌গি লাইনচ্যুত হ‌য়েছে। এতে ভৈরব-‌কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-‌ভৈরব রু‌টের কু‌লিয়ারচর উপ‌জেলার ছয়সূ‌তি এলাকায় এ ঘটনা ঘ‌টেছে। ‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের ভারপ্রাপ্ত স্টেশ‌ন মাস্টার মো. জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থে‌কে স্লিপার ও পাথর বোঝাই এক‌টি মালবাহী ট্রেন চট্টগ্রা‌মের ইমামবা‌ড়ি যা‌চ্ছিল। কু‌লিয়ার উপ‌জেলার ছয়সূ‌তি স্টেশ‌নের অদূ‌রে মধুয়ারচর এলাকায় ট্রেন‌টির এক‌টি ব‌গি লাইনচ্যুত হ‌য়ে প‌ড়ে। এতে ভৈরব-ময়মন‌সিংহ ‌রু‌টেবিস্তারিত পড়ুন

ডাক বিভাগের ৩ কোটি টাকা হাতিয়ে নিল জালিয়াত দম্পতি

অভিনব পন্থায় পোস্টাল জালিয়াতির মাধ্যমে ডাক বিভাগের ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)। রোববার (৩ জানুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, ফজুলল হক আশরাফ (৫২) ও তার স্ত্রী আছমা আক্তার শিমু (৩৮)। তাদের দেয়া তথ্য অনুযায়ী ডাক বিভাগের তৃতীয় শ্রেণির তিন কর্মচারী ও তাদের এক সহযোগীকেও গ্রেফতার করে র‌্যাব গ্রেফতার। তারা হলেন, আমজাদ আলী (৫৫), মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা, চালক আদালতে

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়াকে আদালতে নিয়ে আসা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) সকালে দিরাই থানা থেকে তাকে আদালতে আনা হয়। পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হবে বলে জানা গেছে। এর আগে শনিবার (২ জানুয়ারি) এ ঘটনায় গ্রেফতার চালক শহীদ মিয়াকে ঢাকায় নেওয়া হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) সুমন মালাকার। তিনি বলেন, বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতারের পর প্রথমেবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ৭ দেশে রফতানি হচ্ছে কুমিল্লার মুরাদনগরের টুপি

মাত্র তিনটি মেশিন নিয়ে টুপি তৈরির কারখানা দিয়ে যাত্রা শুরু করে আজ ৫০০ লোকের কর্মসংস্থান জুগিয়েছেন মুরাদনগরের ইয়াকুব আলী নামে এক ব্যক্তি। তাদের মধ্যে ২০০ পুরুষ ও ৩০০ নারী প্রতিদিন কাজ করে চলেছেন। মেশিনের ঝকঝক শব্দ তাদের কাজের উৎসাহ জোগায়। সেই উৎসাহ থেকেই ক্ষুদ্র পরিসরে যাত্রা করা কারখানাটি এখন লিমিটেডে পরিণত হয়েছে। আর এসব পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে। আর সে চিত্র খুব কাছ থেকে অবলোকন করতে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরেবিস্তারিত পড়ুন

‘আন্তর্জাতিক পরিমণ্ডলেও পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে’

সাইবার ক্রাইম নির্মূলে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নানা ধরণের অপরাধ দমনে কাজ করছে পুলিশ বাহিনী, এজন্য বাহিনীর নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে, জঙ্গি দমনেও ভূমিকা রেখেছে পুলিশ। এ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৭তম বিসিএসের মাধ্যমে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালিবিস্তারিত পড়ুন

১০ কি.মি হেঁটে অনলাইন ক্লাসে ১১ বছরের শিশু!

আলেকসান্দ্রে টিসোটসকোলারি নামে ১১ বছর বয়সী শিশুটির বাস জর্জিয়ার পূর্বাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি আখমেটায়। মহামারি করোনা ভাইরাস আসার আগে নিয়মিত স্কুলে গিয়েও ক্লাস করতো সে। তবে করোনা আসার পর বন্ধ হয়ে যায় স্কুল। শুরু হয় অনলাইন ক্লাস। তাতেই বিপাকে পড়ে যান আলেকসান্দ্রে। ইন্টারনেটে সংযোগ না পাওয়ায় প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে একটি কুঁড়ে ঘড়ে গিয়ে অনলাইনে ক্লাস করতে হচ্ছে তাকে। স্থানীয় গণমাধ্যম এজেন্ডা ডট জিইকে আলেকসান্দ্রে জানিয়েছে, প্রতিদিন সকাল ৯টা ৫০ মিনিটে আমারবিস্তারিত পড়ুন

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

চতুর্থ ধাপে ৫৬টিতে পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ১৯ জানুয়ারি বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন

ভ্যাকসিন প্রয়োগে প্রস্তুত বাংলাদেশ, আসছে চলতি মাসেই

মহামারি করোনার থাবা রুখে দিতে আবারো এল সুখবর। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় চলতি মাসেই টিকা হাতে পাওয়ার আশা বাংলাদেশের। এদিকে টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ থেকে শুরু করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে টিকা কেন্দ্রেরও। হাতে পেলে স্বল্প সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনারদের দেওয়া হবে টিকা। দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে মহামারি করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর, আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মনে। স্বাস্থ্যবিস্তারিত পড়ুন