শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিন প্রয়োগে প্রস্তুত বাংলাদেশ, আসছে চলতি মাসেই

মহামারি করোনার থাবা রুখে দিতে আবারো এল সুখবর। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় চলতি মাসেই টিকা হাতে পাওয়ার আশা বাংলাদেশের। এদিকে টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ থেকে শুরু করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে টিকা কেন্দ্রেরও। হাতে পেলে স্বল্প সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনারদের দেওয়া হবে টিকা।

দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে মহামারি করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর, আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মনে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ভারত অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেয়ায় কেটে গেছে সংকট। চলতি মাসেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশাবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, টিকা হাতে পেলে স্বল্প সময়ের ব্যবধানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগ করা হবে ফ্রন্টলাইনারদের।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা আশা করছি যে চলতি মাসেই টিকাগুলো পেয়ে যাব। টিকা পাওয়ার স্বল্প সময়ের মধ্যে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারব।’

টিকা সংরক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ, টিকা প্রয়োগ থেকে শুরু করে টিকাদান কেন্দ্রও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, টিকা স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও এগিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান বলেন, ‘টিকা প্রয়োগের জন্য যে প্রস্তুতি আমাদের প্রয়োজন, সে প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে রেখেছি। স্বাস্থকর্মীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। ট্রেনিংটা আমরা খুব শিগগির করে দেব।

এদিকে টিকা সংরক্ষণ থেকে প্রয়োগ প্রতিটি ধাপেই কঠিনভাবে আধুনিক নিয়মকানুন মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

প্রতি লটে ৫০ লাখ করে সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের বেক্সিমকো।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে