শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ কি.মি হেঁটে অনলাইন ক্লাসে ১১ বছরের শিশু!

আলেকসান্দ্রে টিসোটসকোলারি নামে ১১ বছর বয়সী শিশুটির বাস জর্জিয়ার পূর্বাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি আখমেটায়। মহামারি করোনা ভাইরাস আসার আগে নিয়মিত স্কুলে গিয়েও ক্লাস করতো সে। তবে করোনা আসার পর বন্ধ হয়ে যায় স্কুল। শুরু হয় অনলাইন ক্লাস। তাতেই বিপাকে পড়ে যান আলেকসান্দ্রে। ইন্টারনেটে সংযোগ না পাওয়ায় প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে একটি কুঁড়ে ঘড়ে গিয়ে অনলাইনে ক্লাস করতে হচ্ছে তাকে।

স্থানীয় গণমাধ্যম এজেন্ডা ডট জিইকে আলেকসান্দ্রে জানিয়েছে, প্রতিদিন সকাল ৯টা ৫০ মিনিটে আমার স্কুল শুরু হয়। আগে প্রতিদিন দুই ঘণ্টা ক্লাস হতো তবে বর্তমানে ক্লাসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বাবা আমাকে ক্লাস করার জন্য বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে একটা ছোটো কুঁড়েঘর বানিয়ে দিয়েছেন। বাড়ি থেকে সে কুঁড়েঘরে যেতে কয়েকটা ছোটো নদী পার হতে হয় আমাকে।

আলেকসান্দ্রে আরো বলেন, কয়েকদিন আগে আমার কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে। তাই এখন অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য আমার একমাত্র ভরসা মোবাইল ফোন।

আলেকসান্দ্রের মা জানান, তিনি কয়েকবার তার ছেলেকে স্থানীয় একটি স্কুলে ভর্তির চেষ্টা করেছিলেন, তবে মূল প্রতিবন্ধকতা হচ্ছে তার পরিবারের কারও নিজস্ব গাড়ি নেই।

জর্জিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি পরিবহন সমস্যার কথা উল্লেখ করে চিঠিও পাঠিয়েছিলেন। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান তিনি।

আলেকজান্দ্রে আরও বলেন, অনলাইন ক্লাসে যোগ দিতে প্রতিদিন আমাকে সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, হেঁটে ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সত্যি অনেক দুঃসাধ্য একটি কাজ। কেউ আমাকে এ সময়ে একটা গাড়ির ব্যবস্থা করে দিল আমার খুব ভালো হতো।

স্থানীয় গণমাধ্যম এমটিসামবেবি অ্যাজেন্সির রিপোর্ট অনুযায়ী বর্তমানে জর্জিয়াতে তিন থেকে ১৭ বছর বয়সী প্রায় ৬ লাখ ৬১ হাজার ৫০০ শিশু রয়েছে যারা দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছে। এদের মাঝে প্রায় ৫০ হাজার ৪০০ শিশু এখনও ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত এবং অনেকের নিজস্ব কম্পিউটারও নেই।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬