বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা: সাফাই সাক্ষী-যুক্তিতর্ক বুধবার

কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৩০ ডিসেম্বর) আসামিপক্ষের সাফাই সাক্ষী ও যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে সুনির্দিষ্ট কারণ ছাড়াই আদালতে অনুপস্থিত থাকায় তিন আসামির বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারি পরওয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে। সরকারিপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ১৮ বছর ধরে তারা এ মামলা পরিচালনায় বাধাগ্রস্ত করেছেন। আজও তারা একই কাজ করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালবিস্তারিত পড়ুন

এক ইউনিয়নেই বিএনপির ৩৬ চেয়ারম্যান প্রার্থী!

যখন সারা দেশে বিভিন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী সংকট। ঠিক তখনই এক ইউনিয়ন পরিষদে ৩৬ জন চেয়ারম্যান পদ প্রার্থী পাওয়া গেছে। এ ঘটনায় হতবাক বিএনপির স্থানীয় নেতারা। ইউনিয়ন পরিষদটি হচ্ছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি। গত শনিবার ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শামসুল হক এই তালিকা কোতোয়ালি বিএনপি সভাপতি বরাবর প্রেরণ করেছেন বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার ওসি’র সাথে পাবলিক ইনস্টিটিউট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পাবলিক ইনস্টিটিউট (কপাই) কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওসি’র কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ বিনিময় হয়। সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, কার্যনির্বাহী সদস্য শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, কপাই সদস্য সহকারি অধ্যাপক তপন কুমার মন্ডল, নিয়াজ খাঁন, থানার এসআই ইসরাফিল হোসেন,বিস্তারিত পড়ুন

সারাদেশে বিএনপির বিক্ষোভ বুধবার

‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সমাবেশ থেকে একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানাবে দলটি। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি বলেন, এটি পূর্ব ঘোষিত কর্মসূচি। বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতেই পুনর্নির্বাচনের দাবি জানাই আমরা। রিজভী জানান, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবেরবিস্তারিত পড়ুন

তিনি একজন ভয়ঙ্কর ‘ডাকাত’ পুলিশ

তিনি চাকরি করেন পুলিশ বিভাগে, কিন্তু তার মূল পেশা ডাকাতি। তার রয়েছে সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাতদল। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় পোস্টিং হলেও তিনি গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়েই করতেন ডাকাতি। ব্যবহার করতেন সরকারি পিস্তল, হ্যান্ডকাফ। কখনও টাকার জন্য জিম্মি করে করতেন অকথ্য নির্যাতন। সম্প্রতি ডাকাতির মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এবার পুলিশের জালেই ধরা পরেছেন তিনি। ভয়ঙ্কর এই পুলিশ কর্মকর্তার নাম মাসুম শেখ। তিনি আড়াইহাজার থানায় এএসআই পদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উচ্চ ফলনশীল বোরো ধানের পরিচিতি ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে বিনেরপোতা’র বিনা উপকেন্দ্র’র ট্রেনিং হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা বাস্তবায়নে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ মহাপরিচালক ড.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ

কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ’র শহীদ মিনার চত্বরে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, কারিতাস বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক দাউত জীবন দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন

রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ালেই জরিমানা: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা আনতে মোড়গুলোতে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা করে এটি বাস্তবায়ন করা হবে। কেননা বিশৃঙ্খলার সংস্কৃতি থেকে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে। মঙ্গলবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্তে আলোচনা সভায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কুখরালীতে আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় কুখরালী আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের কুখরালী গড়েরকান্দা এলাকায় একুশে টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহলে হাদিছ আন্দোলনবিস্তারিত পড়ুন

৫দফা দাবীতে শার্শায় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের শার্শা উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবী পূরণের লক্ষে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত স্মারক লিপি ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরবিস্তারিত পড়ুন