বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় কুখরালীতে আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় কুখরালী আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের কুখরালী গড়েরকান্দা এলাকায় একুশে টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহলে হাদিছ আন্দোলনবিস্তারিত পড়ুন

৫দফা দাবীতে শার্শায় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের শার্শা উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবী পূরণের লক্ষে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত স্মারক লিপি ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরবিস্তারিত পড়ুন

জনগণের পক্ষে কাজ করুন: প্রশাসনকে ভিপি নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করতে পারে না। সরকারকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ও নারী লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এবিস্তারিত পড়ুন

‘বড় ছেলে’র ৩ মিলিয়ন ভিউ ১২১০ দিনে!

২০১৭ সালের ঈদের বিশেষ টেলিফিল্ম ‘বড় ছেলে’ টেলিভিশনে প্রচারের পর ঐ বছরের ৫ সেপ্টেম্বর ইউটিউবে প্রচার হয়। মিজানুর রহমান আরিয়ানের মর্মস্পর্শী গল্পে নির্মিত ‘বড় ছেলে’ টেলিফিল্মটি ইতোমধ্যে ইউটিউবে রেকর্ড সংখ্যক ৩ কোটি ভিউ পার করেছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অভিনেতা অপূর্ব সবাইকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন, “আলহামদুলিল্লাহ সবার প্রিয় ‘বড় ছেলে’ নাটকটি ৩ কোটি ভিউ অর্জন করলো৷ ‘বড় ছেলে’ নাটকের পুরো টিম ও সকল ফ্যানদের অনেক অনেকবিস্তারিত পড়ুন

কনকনে শীতে খেজুর রস ও সুস্বাদু পিঠা গ্রামবাংলার চাষীর প্রধান উৎসব

আবহমান গ্রামবাংলার অনেক চাষীদের শীতকালীন খুবই বৈচিত্র্য পূর্ণ উৎসবের প্রধান উপাদান হলো- ‘’খেজুর রস’’। গ্রামীণ সাধারণ মানুষদের জীবন-জীবিকায় এটিকে মুল হাতিয়ার হিসাবে ব্যবহার করে। স্বপ্ন ও প্রত্যাশায় অনেকখানি খেজুরগাছের সঙ্গে চাষীদের অঙ্গাঅঙ্গিভাবে বসবাস হয়ে উঠে। নানানভাবে জড়িত চাষীর জীবন সংগ্রামে বহু কষ্টের মাঝেই অনেক প্রাপ্তি যুক্ত হয়। সমগ্র বাংলার জনপ্রিয় তরুবৃক্ষ- খেজুর গাছের সঙ্গেই- ভূমিহীন চাষী, প্রান্তিক চাষী, দারিদ্র ক্লিষ্ট মানুষের জন্য এই সময়টা অনেক আনন্দদায়ক। কারণ, এমন খেজুর গাছই তোবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় বা পাটালি হাট

সাতক্ষীরার কলারোয়ার খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় বা পাটালি বেচাকেনার হাট। বহু বছর আগে থেকে এই বাজার গুড়ের হাট নামে পরিচিত। শীত মৌসুম আসলে বাজারে খেজুরে গুড় ও পাটালী আসা শুরু হয়। দেশের বিভিন্ন এলাকার গুড়ের ব্যাপারীরা বাজারে গুড় কেনা ও রাখার জন্য আগাম ঘরভাড়া নেন। সেজন্য শীত মৌসুম আসলেই দেখা যায় খেঁজুর গাছের গাছিদের ব্যস্ততার দৃশ্য। তবে কালের বিবর্তনে খেঁজুর গাছ হ্রাস পাওয়ায় আগের সেই জৌলুসও অনেকটা হ্রাস পেয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউনিয়নে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা

কলারোয়ার জয়য়নগর ইউনিয়নে প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। মৌমাছিরা গুন গুন শব্দ করে মধু সংগ্রহ করেছে। সারা মাঠ জুড়ে হলুদ বর্ণ দৃষ্টি নন্দন পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মাঠ জুড়ে সরিষা ফুল ফুটেছে, বীজও আসতে শুরু করেছে। এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভবনা লক্ষ্য করছেন কৃষকেরা। লাভের আশায় হাস্যউজ্বল কৃষকের মুখ। উপজেলার জয়নগর ইউনিয়নের প্রতিটি জমিতে এ বছর সরিষার আবাদ করতে দেখা গেছে। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলের নয়নাভিরামবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন

২০২১ মৌসুমে কলারোয়ায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ডিসেম্বর) কলারোয়া খাদ্য গুদামে খাদ্য বিভাগের আয়োজনে আমন সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিলার শাহাজুল আল সাজু, তরিকুল ইসলাম, মাহফুজার রহমান, উপজেলা খাদ্যগুদামের কর্মচারী রিপন কুমার রায়, মাহাবুবর রহমান,বিস্তারিত পড়ুন

বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে শ্বাসরোধে হত্যা

যশোরের বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় তার পেঁচিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম আল-আমিন নয়ন (২৮)। সে দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে। সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে। নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করত। এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করত বলেবিস্তারিত পড়ুন

ফুটফুটে সন্তান নিয়ে বিপাকে সাতক্ষীরা হাসপাতাল কর্তৃপক্ষ

মানসিক ভারসম্যহীন এক তরুণীর (২২) গর্ভে জন্ম নিয়েছে এক ফুটফুটে ছেলে সন্তান। কিন্তু তার দেখভালে মায়ের অক্ষমতার কারণে শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৬ দিন আগে জন্ম নেয় শিশুটি। এরপর থেকে হাসপাতালের নার্স ও আয়াদের কোলেই বেড়ে উঠছে সে। তবে এখনো পর্যন্ত ওই তরুণীর কোনো স্বজনের দেখা মেলেনি। এদিকে, মানসিক ভারসম্যহীন মা ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন আদালত। সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি বিভাগের ইনচার্জবিস্তারিত পড়ুন