Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফুটফুটে সন্তান নিয়ে বিপাকে সাতক্ষীরা হাসপাতাল কর্তৃপক্ষ

মানসিক ভারসম্যহীন এক তরুণীর (২২) গর্ভে জন্ম নিয়েছে এক ফুটফুটে ছেলে সন্তান। কিন্তু তার দেখভালে মায়ের অক্ষমতার কারণে শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৬ দিন আগে জন্ম নেয় শিশুটি। এরপর থেকে হাসপাতালের নার্স ও আয়াদের কোলেই বেড়ে উঠছে সে। তবে এখনো পর্যন্ত ওই তরুণীর কোনো স্বজনের দেখা মেলেনি। এদিকে, মানসিক ভারসম্যহীন মা ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন আদালত। সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি বিভাগের ইনচার্জবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুলের উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) সোমবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। তিনি বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ মোঃ জাকির হাসান, মনিরামপুরের সহকারি কমিশনার (ভুমি) পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিকবিস্তারিত পড়ুন
যশোরে নারী কর্মকর্তাকে নিপীড়ন, পিআইও ক্লোজড

নারী কর্মকর্তাকে নিপীড়নের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেলকে ক্লোজড করা হয়েছে। রোববার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ক্লোজড করা হয়। একই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বরাবর কর্মক্ষেত্রে নিপীড়ন এবং প্রাণনাশের হুমকির বিষয়েবিস্তারিত পড়ুন
থার্টি ফার্স্ট নাইটে র্যাবের তিন স্তরের নিরাপত্তা

থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এছাড়াও করোনা পরিস্থিতিতে সবাইকে যার যার ঘরে থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। আশিক বিল্লাহ বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারা দেশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আগে থেকেই র্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হবে। কোনো ধরনেরবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় ভারতীয় বাংলামদ সহ ১ জন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৪২ বোতল ভারতীয় সিক্সটি মদসহ সিরাজুল ইসলাম (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল শার্শা থানার সেতাই গ্রামের মৃত হাতেম মোল্লার ছেলে। রবিবার গভীর রাতে সেতাই জোড়া ব্রীজের কাছে পাঁকা রাস্তার ওপর থেকে ৪২ বোতল ভারতীয় বাংলা মদসহ তাকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রবিবার গভীর রাতে সেতাই জোড়া ব্রীজের ওখান থেকে সিরাজুল ইসলাম কে গ্রেফতার করা হয়। তার কাছেবিস্তারিত পড়ুন
জন্মতারিখ অনুযায়ী কেমন যাবে ২০২১ সাল

দুনিয়াজুড়ে করোনার কারণে বাজেভাবে কেটেছে ২০২০ সালটা। নতুন আশা নিয়ে ২০২১ সাল শুরু হতে যাচ্ছে। কেমন যাবে আপনার আগামী বছর? অক্ষরে অক্ষরে ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়া কারও পক্ষেই হয়তো সম্ভব নয়। তবে, সংখ্যাতত্ত্বের বিচারে একটা আন্দাজ করা যেতেই পারে। এমনই একটি ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ। ১, ১০, ১৯, ২৮ যাদের জন্মতারিখ: কর্মক্ষেত্রে পরিশ্রম করলে ফল পেতে পারেন। অফিসে প্রোমোশনের সম্ভাবনা প্রবল। পরিশ্রম করলে ছাত্র-ছাত্রীরা সফল হবেন। ২০২১ সালে ব্যবসায়ীদের বুঝেশুনেবিস্তারিত পড়ুন
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে জয় পেলেন যারা

প্রথমধাপের ২৪ টি পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে ফল আসতে শুরু করেছে। ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। এখন পর্যন্ত যারা মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন: মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন পাবনার চাটমোহরে এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বরগুনার বেতাগিতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হাওলাদার, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ, কুষ্টিয়ায় খোকসায় তারিকুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইকরামুল হক, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল। এছাড়া, বরগুনার বেতাগীতে এবিএমবিস্তারিত পড়ুন
কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি: ইসি সচিব

প্রথম দফা পৌরসভা নির্বাচনে কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ শতাংশ, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।প্রথম ধাপে অনুষ্ঠিত ২৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল। একটি ‘সাকসেসফুল’ নির্বাচন হয়েছে। সোমবার ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
স্কুলে ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২১ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। এবারও প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ছুটি থাকবে মোট ৮৫ দিন। এছাড়া ছুটির তালিকার বিভিন্ন পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সোমবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য ছুটির মধ্যে পবিত্র রমজান,বিস্তারিত পড়ুন
হজ ও ওমরা ব্যবস্থাপনায় নতুন আইন করছে সরকার

সুষ্ঠুভাবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা করতে নতুন আইন করতে যাচ্ছে সরকার। আইনটি পাস হলে কোনো হজ ও ওমরাহ এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখে পড়বে। এছাড়া এজেন্সিগুলো সৌদি আরব গিয়ে অপরাধ করলেও বাংলাদেশে সেই অপরাধের বিচার করা হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়েবিস্তারিত পড়ুন

