বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শাহনওয়াজ’র গণসংযোগ

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছে লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে লাবসা ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড এবং কদমতলা বাজার এলাকায় লাবসা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ ও মাস্ক বিতরণ করেন লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিবিস্তারিত পড়ুন

ভোট দেখতে এসে হৃদরোগে মারা গেলেন নৌকার সমর্থক

পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৭) নামে এক নৌকা সমর্থক মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।বিস্তারিত পড়ুন

তিনি একজন ‘স্মার্ট মাদক’ ব্যবসায়ী!

দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি গণপরিবহনে মাদকের চালান ঢুকবে রাজধানীতে-এমন তথ্যে মহাসড়কে টহল জোরদার করেন গাজীপুর র‍্যাব সদস্যরা। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে তল্লাশি চলছে। হঠাৎ একটি বাসে সন্ধান মেলে স্মার্ট এক মাদক ব্যবসায়ীর। দেখে বোঝার উপায় নেই লোকটিকে। কোট-টাই পরা স্মার্ট লোকটির কাছেই পাওয়া গেল ব্যাগভর্তি ফেনসিডিল। তার কালো রঙের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল। গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানিবিস্তারিত পড়ুন

সহজ উপায়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন

বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে স্মার্ট আর ফিট রাখা খুবই জরুরি। এক্ষেত্রে দেহের বাড়তি ওজন অনেক বড় একটি বাধা। তাই অনেককেই দেহের বাড়তি ওজন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিতে পড়েন। অনেক উপায়ে ওজন কমানোর চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, কম ক্যালোরি খেলে শরীরে জমে থাকা ক্যালোরি কমতে থাকে। ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি গলে যায়। বেশ কিছুদিন এভাবে চললে মোটা ব্যক্তিরা অনেক ওজন কমিয়ে ফেলতে পারবেন। যেহেতু আপনি আপনারবিস্তারিত পড়ুন

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালায় বন্দুকধারীরা। যদিও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নিহত সাত সেনা সদস্যরা হলেন: নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ। এদিকে এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানবিস্তারিত পড়ুন

বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৭১ হাজার ছাড়াল

সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এ ছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বজুড়ে এখন নতুন চোখ রাঙাচ্ছে করোনা। এক গবেষণায় জানা গেছে, এই করোনা আগের করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ায়। সে ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই যাচ্ছে বিশ্ব। বর্তমানে বিশ্বে করোনায় ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিথ্যে ধর্ষন চেষ্টার মামলার দায় থেকে স্বামীর দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৪৫ বছর বয়সী নারী কর্তৃক আত্মহত্যার হুমকি দিয়ে যুবলীগ নেতা এক সাবেক ইউপি মেম্বরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা মিথ্যে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের মোঃ সোহরাব হোসেনের স্ত্রী মোছাঃ তহমিনা বেগম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী সোহরাব হোসেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ওবিস্তারিত পড়ুন

দুই স্কুল থেকে জিয়ার নাম বাদের সিদ্ধান্ত স্থগিত

বগুড়ার গাবতলীতে স্থাপিত দুটি হাই স্কুলের নাম থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ২০০০ সালে বগুড়ার গাবতলী উপজেলায় ‘শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ এবং ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এমপিও অনুমোদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান দুটির নাম পরিবর্তন করে যথাক্রমে ‘সুখনপুকুর বন্দর গার্লস হাই স্কুল’ এবংবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়েও আসছে ডোপ টেস্ট

এখন থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও ডোপ টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিকদের ডোপ টেস্টের নির্দেশনাও বহাল রয়েছে। সেই আলোকে বিধিমালা তৈরি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ২৪ গ্রামের দলিত পরিবার নিরাপদ পানি ও স্যানিটেশন থেকে বঞ্চিত

সাতক্ষীরার সদর উপজেলার ৩টি ইউনিয়নের ২৪ গ্রামে পিছিয়ে পড়া দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীরা বসবাস করছেন। এদের অধিকাংশ পরিবার অর্থের অভাবে নিরাপদ পানি ও স্যানিটেশন থেকে বঞ্চিত হচ্ছে। তারা ভুগছেন নানা সমস্যায়। সদর উপজেলার এই ৩টি ইউনিয়নের ২৪টি গ্রামে রয়েছে দলিত জনগোষ্ঠীর প্রায় ২০০০(দুই হাজার) পিছিয়ে পড়া দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির পরিবার। দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস বলেন, জনগোষ্ঠীর নিরাপদ সুপেয় পানি প্রকটের সমস্যার সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপবিস্তারিত পড়ুন