বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ আর নেই

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবু সাঈদ আহম্মদ মারা গেছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার জোহরের নামাজের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্টবিস্তারিত পড়ুন

চলে গেলেন সাবেক পেসার-ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। বড়দিনের উৎসবের মাঝেই শুক্রবার (২৫ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে মারা যান সাবেক এই ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে খেলা জ্যাকম্যান জন্ম নিয়েছিলেন ভারতের শিমলায়। ইংলিশদের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাঠের পারফরমেন্স আশানুরূপ না হলেও ধারাভাষ্যে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। তাতে রানসংখ্যা ৪২। এছাড়া ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৫টি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রথম শ্রেণিরবিস্তারিত পড়ুন

খাগড়াছড়ির দীঘিনালায় ব্রিজ ভেঙে খালে ৩ পরিবহন, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্তবিস্তারিত পড়ুন

বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস

করোনা মহামারিতে ২০২০ সালে ক্রিকেটের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ৪৪ টি। এর মধ্যে ৪২ টি ম্যাচে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। বাদবাকি দুইটি ম্যাচের একটি ম্যাচে টাই হয়েছে, পরিত্যাক্ত হয়েছে অন্যটি। ওয়ানডে ক্রিকেটের এমন সময়ে একটা বিষয় নিশ্চিত। ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন দাস। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবারবিস্তারিত পড়ুন

মেয়েদের যেসব অভ্যাস পুরুষদের আকৃষ্ট করে

শুধু শারীরিক সৌন্দর্য নয় মেয়েদের এমন অনেক বৈশিষ্ট্য আছে যা দ্বারা আকৃষ্ট হয় ছেলেরা। এমন কিছু বৈশিষ্ট্য যা নারী হিসেবে একজনের কাছে আকর্ষণীয় বা লক্ষণীয় নাও মনে হতে পারে।। তবে কোনো কোনো পুরুষের কাছে তা আকর্ষণীয় বটে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে পুরুষরা তাদের মতামত ব্যক্ত করেন। এগিয়ে আসা: সিদ্ধার্থ শর্মা নামের একজন বলেন, যখন সম্পর্কের ব্যাপারে নারীরা এগিয়ে আসে সেটা আমিবিস্তারিত পড়ুন

ক্যালেন্ডার ও ই-মেইল সেবা আনছে জুম অ্যাপ

করোনা মহামারিতে ব্যাপক জনপ্রিয়তা পায় ভিডিও কনফারেন্স মাধ্যম জুম অ্যাপ। যার মধ্য দিয়ে যোগাযোগ থেকে শুরু করে অফিস মিটিং এমনকি স্কুল কলেজের ক্লাস-পরীক্ষাও নেয়া হচ্ছে। গ্রাহক সংখ্যা অবিশ্বাস্য হারে বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ভিডিও কলিং সেবার পাশাপাশি মনোযোগী হয়েছে অন্যান্য সেবার দিকে। তারই ধারাবাহিকতায় নতুন ফিচার হিসেবে জুম অ্যাপ এবার ই-মেইল ও ক্যালেন্ডার সেবা যুক্ত করছে। প্রযুক্তি মাধ্যম ভার্জ জানিয়েছে, চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৫শ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সে কারণেবিস্তারিত পড়ুন

অযোধ্যায় রামমন্দির স্থাপনে প্রাকৃতিক বাধা, আশংকায় বিশেষজ্ঞরা

বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করতে গিয়ে প্রাকৃতিক বাধায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতামত, প্রস্তাবিত জায়গায় রামমন্দির করতে গেলে ধসের আশংকা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সুপ্রীম কোর্ট থেকে নির্দেশনা আসার পর চলতি বছরের ৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও নির্মাণগত বাধায় মন্দির নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ল। মাটি পরীক্ষার পর দেখা গিয়েছে, মন্দিরের ভর ধরে রাখার মতোবিস্তারিত পড়ুন

গভীর রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, ৫০ হাজারে মুক্তি

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে প্রেমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সালিশরত অবস্থায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের পোশাক শ্রমিক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উপজেলার মুশল্লী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের আবু ব্ক্কর সিদ্দিকের ছেলে মো. বিপ্লব মিয়ার (৩২)। বিয়ের প্রলোভনে ওইবিস্তারিত পড়ুন

হাত-পা ঝিনঝিন করার কারণ

হাতে বা পায়ে ‘ঝিন ঝিন ধরা’ বিষয়টি নিয়ে আমরা সবাই পরিচিত। সাধারণত পা বা হাতের ওপর লম্বা সময় চাপ পড়লে সাময়িক যে অসাড় অনুভূতি তৈরি হয় সেটিকেই আমরা ঝি ঝি ধরা বলে থাকি। এই উপসর্গটির কেতাবি নাম ‘টেম্পোরারি প্যারেসথেসিয়া’, ইংরেজিতে এটিকে ‘পিনস অ্যান্ড নিডলস’ও বলা হয়ে থাকে। কেউ কেউ বলেন রাতে এক দিকে কাত হয়ে শুলে খানিকক্ষণ পর ওই পাশের হাত ও পা ঝিনঝিন বা অবশ-অবশ অনুভূত হয় তার পর শোয়াবিস্তারিত পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ভিবিডি সাতক্ষীরা’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন

হলুদ প্রাণে একই সুর, যেতে হবে বহুদূর- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি), সাতক্ষীরার ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে (মিনি সুন্দরবন) কেক কাটা ও সাংগঠনিক সংগীত পরিবেশনের মাধ্যমে এই জমকালো আয়োজনের শুভ সূচনা করা হয়। দিনব্যাপী খেলাধুলা, সংগীত, নিত্য ও ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা-সহ নানান আয়োজনে মুখরিত ছিল সীমান্তবর্তী ইছামতী নদী তীর। এসময় সামাজিক ও মানবিক কাজ এবংবিস্তারিত পড়ুন