বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফেব্রুয়ারিতে ৩ কোটি ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার ভ্যাকসিন (অক্সফোর্ড ভ্যাকসিন) বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি। তিনি বলেন, ভ্যাকসিন আনার সব ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এখন, শুধু আমাদের অপেক্ষা, ভ্যাকসিনটা তৈরি হওয়া ও অনুমোদন পাওয়া। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর কাছে বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এর পেছনেবিস্তারিত পড়ুন

ভারতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত!

ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতের মাটিতে অনিশ্চয়তার মুখে পড়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। ক’দিন আগে আইসিসি কড়া ভাষায় চিঠি দিয়ে বিসিসিআইকে জানিয়েছে কর মওকুফ না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে। এমন জটিলতায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আহমেদাবাদে বসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ বার্ষিক সভা। কিন্তু সে সভা থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংক্রান্ত বিষয়ে আসেনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত। প্রায় দেড় বছর আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচাডর্সন হুঁশিয়ারি দিয়েবিস্তারিত পড়ুন

ওটিটি’র পর আসছে টিআরপি নীতিমালা কমিটি

ওটিটি বা ইন্টারনেট প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রদর্শন সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের পর এবার টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি নির্ধারণ প্রক্রিয়ার বিষয়ে কমিটি গঠন করা হবে, জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আগামী সপ্তাহনাগাদ এই কমিটি গঠন চূড়ান্ত হবে বলে জানান তিনি। ওটিটি প্ল্যাটফর্ম দেশ, সমাজ তথা বৈশ্বিক বাস্তবতা এবং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় এর সাথে মানুষের সংযোগ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে তথ্যমন্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিসি মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি কোভিড-১৯ (করোনা) ভাইরাসে আক্রান্ত হন। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে দাফন করা হবে।’

আইনগত সহায়তা বিষয়ক সভা

অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘সরকার গরীব মানুষের মামলা পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আর আমাদের সকলকে যার যার অবস্থানে থেকে অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে। আপনাদের প্রতিবেশী বা গ্রামের অসহায় গরীব মানুষের মামলা গুলো বিনা খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করিয়ে দিন। এলাকার মানুষের উপকার করেন, তাদের পাশে থাকেন।’ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসেরবিস্তারিত পড়ুন

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা’র নির্বাচন।। সভাপতি কেয়া, সম্পাদক গোলাম

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা’র নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার অফিসে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মরিয়াম কেয়া ও সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম, শুব্রত হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম, প্রতীক চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো.বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভাই-ভাইপোকে রক্তাক্ত করলো ছোট ভাই!

জমিজমা সংক্রান্ত বিরোধে কলারোয়ায় ভাই ও ভাইপোকে রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আহতবস্থায় তাদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিগং গ্রামের এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাবেক মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে (৭০) ও তার পুত্র অহিদুজ্জামান সোহাগ। আহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্ল্যার বড় পুত্র। আর অভিযোগের তীর আব্দুর রশিদের ছোট ভাই আব্দুসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে কর্মশালা

কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পে উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি অংশীজনের সমন্বয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনের ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলমের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সোনাবাড়ীয়াবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ধানদিয়ায় শিশুদের প্রতিযোগিতা, পুরষ্কার ও শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়ায় শিশুদের নিয়ে প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দারিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটার থানার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘সেবা ফাউন্ডেশনের’ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের বাৎসরিক শিক্ষামূলক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও অসহায় হত-দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিটিক্যাল প্রাঃ লিঃ সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ঝিকরগাছার শংকরপুরের বড়পোদাউলিয়াই প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে বড়পোদাউলিয়া রাস্তার পাশে অবস্থিত একটি মাছের ঘের থেকে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে রাস্তার পাশে অবস্থিত ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিতেও ভয় পাচ্ছে। তবে তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন গিয়ে দেখাবিস্তারিত পড়ুন