মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটার ধানদিয়ায় শিশুদের প্রতিযোগিতা, পুরষ্কার ও শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়ায় শিশুদের নিয়ে প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দারিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটার থানার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘সেবা ফাউন্ডেশনের’ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের বাৎসরিক শিক্ষামূলক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও অসহায় হত-দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিটিক্যাল প্রাঃ লিঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার এসআই জয় বালা, সেবা ফাউন্ডেশনের পরিচালক ডা.সৈয়দ আনোয়ার হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন, শিক্ষক ফারুক হোসেন, ডা. হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অবিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং এলাকার গরীব অসহায় হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত