Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শতভাগ শেষ পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ

শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র ১৯টি। আগামী এক মাসের মধ্যে স্ল্যাব বানানোর কাজ পুরো শেষ হয়ে আসবে বলে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ হয়েছে ৪৭ ভাগ আর রেল স্ল্যাব বসানো শেষ ৬৭ ভাগ। স্প্যানের উপর শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আরও ৬ মাসের বেশি। সেতুর ৪১টি স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব আর নিচেরবিস্তারিত পড়ুন
আবদুল কাদেরের জানাজা-দাফনের সময় ও স্থান নির্ধারণ

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা। হাসপাতাল থেকে গোসলের জন্য অভিনেতার মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেয়া হচ্ছে। এরপর আবদুল কাদেরকে মিরপুরের নিজ বাসায় নেওয়া হবে। বাদ জোহর মিরপুর ডিওএইচে সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হবে আবদুল কাদেরকে। সেখানেবিস্তারিত পড়ুন
অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ

প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ ঘিরে তুমুল রাজনৈতিক বির্তক শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতনে বিশ্বভারতীর জমি দখলের নোটিশ পাঠায় অমর্ত্য সেনকে। এতে বলা হয়েছে, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি’র মাঝে বিশ্বভারতীর ১৩ ডিসেবল জমি রয়েছে। অমর্ত্য সেনের প্রকৃত জমির পরিমান ১২৫ ডিসেবল। কিন্তু তার দখলে রয়েছে ১৩৮ ডিসেবল জমি। এ ব্যাপারে মুখ খুলেছেন খোদ অমর্ত্য সেনও। বলেছেন, ‘বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনদিন আমায় এমন কথা আগেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর চাচী’র চেহলাম উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা বেগম শেখ রাজিয়া নাসের এর চেহলাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগবিস্তারিত পড়ুন
জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে জয়িতা জয়ে জ্যোৎস্না কে সংবর্ধনা

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরী ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সৌজন্যে শহরের কামালনগর লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী’র সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আইনজীবীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ‘ছবিসহ ভুয়া আইনজীবী রুহুল আমিনকে জরিমানা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন শিমুলবাড়ীয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে আইনজীবী রুহুল আমিন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পেশায় একজন আইনজীবী। বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভ‚ক্তির মৌখিক পরীক্ষার্থী থাকা অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার ডাটাএন্ট্রি অপারেটর কাশেমপুর গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ কামরুজ্জামান নিজেকে সাংবাদিকবিস্তারিত পড়ুন
সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন মুকেশ আম্বানী

সারা বিশ্বে প্রথম ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানী। ব্লুমবার্গ সূচকে বর্তমানে তিনি ১১তম অবস্থানে আছেন। ১০ম স্থানে রয়েছেন ওরাকল করপোরেশনের কর্ণধার ল্যারি এলিসন। ৯ম স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ব্লুমবার্গের মতে, মুকেশ আম্বানীর বর্তমান সম্পদের পরিমাণ ৬.৬৩ লাখ কোটি টাকা। কিন্তু ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এ বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন মুকেশ। সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লাখ কোটিবিস্তারিত পড়ুন
লাগামহীন করোনায় বিশ্বে আক্রান্ত ৮ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজারেরও বেশি। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১ লাখ ৯৬ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু হয়েছেবিস্তারিত পড়ুন
ব্রিটেন ফেরত ফরাসির দেহে মিলল নতুন ধরনের করোনা

ফ্রান্সে এবার কোভিড-এর নতুন ধরনের অস্তিত্ব মিলেছে। বিষয়টি নিশ্চিত করে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া ব্যক্তি গেল ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফেরেন। আক্রান্ত ফরাসি নাগরিক ফ্রান্সের সেন্ট্রালে থাকেন। বর্তমানে তিনি নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছেন। লন্ডন ভ্রমণের আগে তার করোনা নেগেটিভ আসে। লন্ডন থেকে ফেরার পরই তাকে পরীক্ষা করানো হলে ২১ ডিসেম্বর নতুন উপসর্গ শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা এখনো ভালো। ফ্রান্সে নতুন করেবিস্তারিত পড়ুন
বড়দিনে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গাজা উপত্যকা

বড়দিন উদযাপনের মধ্যেই সংঘাতে জড়ালো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রুশ গণমাধ্যম আরটির তথ্য মতে, (২৫ ডিসেম্বর) শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় জঙ্গি বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। এসময় হামাসের কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করে তারা। ইসরাইলের প্রতিরক্ষা দফতরের দাবি, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব চলাকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস। কিন্তু ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়। জবাবে গাজা উপত্যাকায় হামাসেরবিস্তারিত পড়ুন

