শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ

প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ ঘিরে তুমুল রাজনৈতিক বির্তক শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতনে বিশ্বভারতীর জমি দখলের নোটিশ পাঠায় অমর্ত্য সেনকে। এতে বলা হয়েছে, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি’র মাঝে বিশ্বভারতীর ১৩ ডিসেবল জমি রয়েছে। অমর্ত্য সেনের প্রকৃত জমির পরিমান ১২৫ ডিসেবল। কিন্তু তার দখলে রয়েছে ১৩৮ ডিসেবল জমি।

এ ব্যাপারে মুখ খুলেছেন খোদ অমর্ত্য সেনও। বলেছেন, ‘বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনদিন আমায় এমন কথা আগে জানায়নি।’

তবে কলকাতার গণমাধ্যম বিশ্বভারতী কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, এর আগে এই ইস্যু নিয়ে বেশ কয়েকবার মৌখিকভাবে নোবেল জয়ীকে অবগত করা হয়েছিল। কিন্তু তিনি কোন প্রতিক্রিয়া জানাননি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, তিনি বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাচ্ছেন।

এ অবস্থায় চিঠি লিখে নোবেল জয়ীর পাশে থাকার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

মমতা নবান্নে তার নিয়মিত সাংবাদিক বৈঠকে বিষয়টি আলোচনায় আনেন। বলেন, ‘বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। অমর্ত্য সেন বিজেপির মতাদর্শ-এর বিরুদ্ধে কথা বলেন তাই এটা বিশ্বভারতীকে দিয়ে করানো হয়েছে।’

এ বিষয়ে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলেন। এভাবে পক্ষপাত করলে মানুষের মধ্যে এমন ভাবনাও আসবে যে নোবেল পুরস্কার ভুল লোককে দেওয়া হয়েছে।’

আসন্ন বিধানসভা ভোটের আগে নোবেল বিজয়ীর বিরুদ্ধে শান্তিনিকেতনের জমি দখলের অভিযোগ ঘিরে তুমুল রাজনৈতিক বির্তক দানা বেঁধেছে মমতার বাংলায়।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬