শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর চাচী’র চেহলাম উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা বেগম শেখ রাজিয়া নাসের এর চেহলাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, মকসুমুল হাকিম, গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, গণেশ চন্দ্র মন্ডল, শেখ শফি উদ্দিন শফি, অধ্যক্ষ মিজানুর রহমান, মীর মহিতুল আলম, শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী আকতার হোসেন, জিয়াউর বিন সেলিম যাদু, শেখ মুসফিকুর রহমান মিল্টন, আব্দুর রহিম বাবু, দেলোয়ার হোসেন, রমজান আলী, লুৎফর রহমান, গাজী আব্দুল গফুর, আনারুল ইসলাম গাজী, হাবিবুর রহমান, শেখ বোরহান উদ্দিন, মিজানুর রহমান বাবু সানা, সাহারুল ইসলাম, ইউছুফ আলম, তাজুল ইসলাম, শওকাত আলী, সুলেখা দাস, রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, তহমিনা ইসলাম, মাস্টার মফিজুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিন সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত হাফেজরা কোরআন খতম করেন।

অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা’র চাচী ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা বেগম শেখ রাজিয়া নাসের এর চেহলাম উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান জিয়া।

এতিম ও হাফেজদের মাঝে খাদ্য বিতরণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা বেগম শেখ রাজিয়া নাসের এর চেহলাম উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে এতিম শিশু ও হাফেজদের মাধে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা আহছানিয়া মিশন’র এতিম শিশু ও হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস