বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ‘ম্যানেজ’ করে চলছে অবৈধ ইটভাটা, পুড়ছে কাঠ

নড়াইল জেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। অভিযোগ রয়েছে স্থানীয় সংশ্লিষ্টদের ম্যানেজ করে বহাল তবিয়তে চলছে এসব অবৈধ ইটভাটা। সংশ্লিষ্টদের হাত করে এসব ভাটা চালানো হয় বলে জানিয়েছেন ভাটা সংশ্লিষ্টরা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে জেলারবিস্তারিত পড়ুন

সংক্রমণপ্রবণ এলাকায় আগে টিকা, প্রাধান্য পাবে ১০ শ্রেণির মানুষ

করোনার সংক্রমণ বেশি যে এলাকায় সেখানেই আগে ভ্যাকসিন দেয়া হবে। ১০ শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে ভ্যাকসিন পরিকল্পনা। তবে কে আগে পাবেন, তাকে কীভাবে বাছাই করা হবে তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। পেশাজীবীসহ সাধারণ নাগরিকদের সঠিক ডাটাবেজ না থাকায় এই অগ্রাধিকার নির্বাচনে সমস্যা হচ্ছে। তবে যারা টিকা নিতে চান তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য সহযোগিতা করবে এটুআই ও আইসিটি বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা হয়। সেখানে প্রস্তুতিরবিস্তারিত পড়ুন

মুলার মণ ১০ টাকা!

শীতকালীন সবজি মুলা চাষ করেছেন লালমনিরহাটের অনেক কৃষক। পরিষ্কার করতে না পারায় একই জমিতে আলু রোপণে দেরি হয়ে যাচ্ছে। কারণ মুলার কোনো ক্রেতা নেই, যারা আসছেন প্রতি মণ ১০-১৫ টাকা বলছেন। ফলে মুলাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জেলার অনেক কৃষকের। আলু রোপণের স্বার্থে তারা এখন পাইকারদের নামমাত্র মূল্যে মুলা দিয়ে দিচ্ছেন। লালমনিরহাট জেলা কৃষি বিভাগ জানায়, পাঁচ উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ৮১৩ হেক্টর জমিতে আলুসহ বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রাবিস্তারিত পড়ুন

মোটা চাল ৫২ টাকা কেজি, খেটে খাওয়া মানুষের ‘মাথায় হাত’

দেশে করোনা পরিস্থিতির মধ্যে প্রতি মাসেই দফায় দফায় বেড়েছে চালের দাম। কখনও সরবরাহ সংকট আবার কখনও ধানের দাম বেশি- এমন অজুহাতে চালের দাম বাড়িয়েছে মিলাররা। তারা গত তিন মাসে মাঝারি ও সরু চালের প্রতি বস্তায় (৫০ কেজি) বাড়িয়েছে সর্বোচ্চ ৬০০ টাকা। এতে রাজধানীসহ সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে চালের দরে উত্তাপ ছড়াচ্ছে। যার ঘানি টানছে সাধারণ মানুষ। বাজার পরিস্থিতি এমন হয়েছে, খুচরা বাজারে গরিবের মোটা চালের কেজি এখন ৫২ টাকায়বিস্তারিত পড়ুন

কেশবপুরে মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ

কেশবপুরের হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে এক নারী। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় আসামীর ওই মামলার বাদীর বসত বাড়ি ভাংচুর ও মারপিট করে আহত করেছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আবুল কাশেম সরদারের মেয়ে আমেনা খাতুনকে শ্লীলতাহানী, মারপিট ও নির্যাতনের ঘটনায় গত ১১ নভেম্বর যশোর আদালতে নারী ওবিস্তারিত পড়ুন

করোনায় প্রাণ গেল আরও ৯ হাজার মানুষের

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এ নিয়ে বছরজুড়ে মহামারীতে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৮ কোটি। সোমবার ১৭শ’র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১ কোটি সাড়ে ৮৪ লাখ মানুষ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন ব্রাজিলে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সফল প্রকল্পের কিশোর কিশোরী ক্লাবের পরিচালনা কমিটি গঠন

কলারোয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে সফল প্রকল্প কর্তৃক ২০১৭ সালে প্রতিষ্ঠিত কিশোর কিশোরী ক্লাব হস্তান্তর ও উপজেলা পর্যায়ের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ নতুন গঠিত এ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শিখা রানী চক্রবর্তী৷ হস্তান্তরিত চারটি ক্লাব হলো, রামকৃষ্ণপুর, দেয়াড়া বেলে মাঠ পাড়া, কয়লা কিশোরী ক্লাব ও জয়নগর কিশোর ক্লাব৷ সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার হলরুমে উত্তরণেরবিস্তারিত পড়ুন

খুলনা বেতারে সংবর্ধিত হলেন ড. মির শাহ আলম

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরী থেকে অবসর উপলক্ষে খুলনা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) সকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মামুন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধানবিস্তারিত পড়ুন

হাসিনা-মোদির বৈঠকে আসবে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের ঘোষণা

করোনা পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কোনও পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ককে আরও সফল করতে ‘গতানুগতিক কূটনীতির ধারা’ থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি-চিলাহাটি রেল লিংক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বন্ধুপ্রতীম প্রতিবেশী ভারতের সাথে স্থলপথে বাংলাদেশের সীমানাবিস্তারিত পড়ুন

‘কোন অপশক্তি বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না’

বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণি-পেশার মানুষই বললেন, কোন অপশক্তিই অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে যে মিনার সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ। বুধবারবিস্তারিত পড়ুন