শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বেতারে সংবর্ধিত হলেন ড. মির শাহ আলম

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরী থেকে অবসর উপলক্ষে খুলনা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র।

কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মামুন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী রাজিউন নাহার আক্তার; বাণিজ্যিক কার্যক্রম ঢাকার উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম; খুলনা বেতারের উপ-পরিচালক মো. মোমিনুর রহমান, ফরিদ উদ্দিন, শাহনাজ বেগম, রিপন কুমার ভদ্র; বার্তা নিয়ন্ত্রক মো. ইলিয়াস; সহকারী পরিচালক সিগ্ধা প্রমুখ।

পরে ড. মির শাহ আলমকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খুলনা বেতারের অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে বেতারের নিজস্ব শিল্পী লুবনা হাসান ফারুক মিষ্টির সভাপতিত্বে ড. মির শাহ আলমকে সংবর্ধনা দেয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যিক কার্যক্রম ঢাকার উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম; সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আক্তারুল ইসলাম, মো: কামরুল ইসলাম, মো: আব্দুল মাতিন; ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার; মো: ইমরান হোসেন, ইকবাল আলম চৌধুরী, মো: রবিউল ইসলাম, মো: রুবেল হোসেন, মো: আরিফুল ইসলাম, শেখ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম সকালে খুলনায় পৌঁছালে প্রথমে তাকে ফুল দিয়ে খুলনায় স্বাগত জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন