শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ৫ লাখ ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশীয় মুদ্রায় উদ্ধারকৃত ডলারের মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ বেপারির ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশে যাচ্ছে। এরপর বিজিবির একটি টিম উলশী রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩১-৭৮০৯) গতিরোধ করে। এরপর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লাখ ইউএস ডলার ছিল। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে আটককৃতরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়