শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে অর্থের বিনিময় প্রধান শিক্ষক নিয়োগ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়াস্থ বি.টি.জি.আর মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময় প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অবৈধ এই নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের
প্রাক্তন অভিভাবক সদস্য তেঁতুলিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে মো. আকরাম হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তেঁতুলিয়াস্থ বি.টি.জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শুন্য হয়। উক্ত শুন্য পদে একজন প্রধান শিক্ষক নিয়োগ দেয়া জরুরী হয়ে পড়ে। এই সুযোগ
কাজে লাগিয়ে মৃত এস.এম রুহুল আমিনের ছেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদরে সভাপতি এস.এম মোস্তাফা কামাল (লাচ্চু) একজন অযোগ্য প্রার্থী নিয়োগ প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাণিজ্যের চক্রান্ত করতে থাকে। একপর্যায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনোয়ারুল ইসলাম ও সভাপতি এস.এম মোস্তাফা কামাল (লাচ্চু) একটি পাতানো নিয়োগ বোর্ড গঠনের জন্য বিদ্যালয়ের পরিচালনা পরিষদরে অন্যান্য সদস্যদের
অবগতি না করে গোপনে নিয়োগের কার্যক্রম পরিচালনা করতে থাকে।
এমনকি নিয়োগ বোর্ড সম্পন্ন করতে জনপ্রিয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার কথা থাকলেও প্রচার সংখ্যা নগণ্য এমন পত্রিকায় প্রকাশ করেন যাতে যোগ্য প্রার্থীরা আবেদন করতে না পারেন।
মো. আকরাম হোসেন অভিযোগ করে বলেন,বিদ্যালয়ের পরিচালনা পরিষদরে সভাপতির এসব কাজে বাধা দেয়ার পরও তিনি ভ্রুক্ষেপ না করায় পরিচালনা পরিষদরে চারজন অভিভাবক সদস্য ও একজন শিক্ষক প্রতিনিধি পদত্যাগ করেন।
কিন্তু সুচতুর সভাপতি উক্ত ৫টি পদে কো-অপ্ট করে কোটা পুরুন করে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের নিয়োগ বানিজ্যে বেধ করার চেষ্ট অব্যহত রেখেছেন। ইতিমধ্যে আগামী ২৫ ডিসেম্বর একটি পাতানো
নিয়োগ বোর্ডও গঠন করা হয়েছে। মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে ওই পাতানো নিয়োগ বোর্ডর মাধ্যমে তাদের পছেন্দের প্রার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দিবেন। টাকার বিনিময় কোন
অযোগ্য ব্যক্তি প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পেলে প্রতিষ্ঠানের শিক্ষার মান নষ্ট হবে। তিনি উক্ত অবৈধ নিয়োগ বন্ধের জন্য প্রতিষ্ঠানের সাবেক সদস্য এবং
এলাকাবাসীর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন