বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যাদু কন্যা অভিনয় শিল্পী নীলিমার জন্মদিন

১৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলিমার জন্মদিন। জন্মদিনে তিনি কোনো আনুষ্ঠানিকতা করছেন না। তাকে নাট্য পরিচালক বি.এম শুভ এর নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে ১৪ ডিসেম্বর রাতেই তিনি এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই জন্মদিন উদযাপন করেন। নীলিমা বলেন, ‘যেহেতু এবারের জন্মদিন শূটিং স্পটেই কাটাতে হবে। তাই আগেরদিন রাতেই পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের জন্মদিন, শূটিং সবমিলিয়েবিস্তারিত পড়ুন

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে মধ্য রাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, মধ্যরাত সোয়া ২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে এলে দুর্ঘটনাবিস্তারিত পড়ুন

নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর রান্নাঘর থেকে শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর রাইসা আক্তার নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশীর রান্না ঘরের লাকরির স্তুপের উপরে বস্তা ভর্তি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার প্রবাসী রাজু আহমেদের ছেলে। সংবাদ পেয়ে ওই রাতেই প্রতিবেশী আরমান (৩৫), স্ত্রী সোমা আক্তার ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় থানায় মালার প্রস্তুতি চলছে। সখীপুর থানাবিস্তারিত পড়ুন

বিএনপির মেজর হাফিজ ও শওকত মাহমুদকে শোকজ

ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। সোমবার রাতে এই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের (শওকত মাহমুদ) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। দলের নাম ব্যবহার করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না সেজন্য শওকতবিস্তারিত পড়ুন

কলারোয়াসহ ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি, দেখে নিন তালিকা

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। ইসিরবিস্তারিত পড়ুন

যশোরে স্মৃতি হয়ে পড়ে আছে ৭১’এ বিমান থেকে পড়া অবিস্ফোরিত বোমাটি

যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হয়ে আছে ৭১’এর যুদ্ধবিমান থেকে পড়া অবিস্ফোরিত একটি বোমা। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় রাজগঞ্জের চালুয়াহাটি গ্রামের আকাশ দিয়ে উড়ে যায় তিনটি যুদ্ধবিমান। বিমান থেকে ফেলা হয় একটি শক্তিশালী বোমা। সেই বোমাটি বিস্ফোরিত হয়নি। অবিস্ফোরিত বোমাটি স্বাধীনতার ৪৯ বছর ধরে আজো স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে ওই গ্রামে। বর্তমানে ওই গ্রামের মোড়ল বাড়ির সামনে সেই বোমাটি ইটের ওপর রডের বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। সেসময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহা। মোমবাতি প্রজ্বলন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া পাবলিক ইনস্টিউটের সভাপতি সহিদুল ইসলাম। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটেরবিস্তারিত পড়ুন

শীতকালে স্কুল-কলেজের জন্য মাউশির ৬ নির্দেশনা

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় শীতকালে স্কুল-কলেজের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে শীত মৌসুমে মহামারী মোকাবিলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে মাউশি গৃহীত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি প্রচারণা কার্যক্রম, কর্মস্থলে মাস্ক ব্যবহার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা। এ ছাড়া অফিস, শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য: ‘সময়ের চেয়ে বিশাল তুমি‘

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ যাবতকালের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্যে নির্মাণ করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতায় করছে “ব্রান্ডিং কক্সবাজার” নামে একটি সংগঠন। আর এর নির্মাণ কাজ করছে কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন প্রাক্তন শিক্ষার্থীর একটি দল। নির্মাণ কাজ এখন প্রায় শেষপর্যায়ে। প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুটবিস্তারিত পড়ুন

সাইবার হামলায় গুগলের সার্ভিস ডাউন!

বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা বিভ্রাটের কবলে পড়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা। এসব সার্ভিস ডাউন থাকার পেছনে ‘সাইবার হামলা’কে গুগল সন্দেহ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আহমেদ জুনায়েদ। গুগলের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদ জুনায়েদ গণমাধ্যমকে বলেন,বিস্তারিত পড়ুন