বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহা।

মোমবাতি প্রজ্বলন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া পাবলিক ইনস্টিউটের সভাপতি সহিদুল ইসলাম। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় সভায় ও মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন কপাই সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি আনোয়ার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কপাই কর্মকর্তা মাস্টার আব্দুর রহমান, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, অধ্যাপক রামাকান্ত সরকার, অধ্যাপক তপন মন্ডল, শিক্ষক নেতা বদরজ্জামান বদরু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা সহিদুল ইসলাম, কাউন্সিলর আকিমদ্দীন আকি, আব্দুস সালাম, মাস্টার আব্দু ওহাব মামুন, মাস্টার অনুপ কুমার ঘোষ, সেবা’র প্রভাষক মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক খাঁন নিয়াজ আহম্মেদসহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল স্তরের মানুষ।

এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, থানার অফিসার ইনচাজ (ওসি) মীর খায়রুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানগণ।

এছাড়া, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু