শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবীদের খুনী অপশক্তিকে প্রতিহত করার আহবান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা ও প্রাণকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সোমবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর চিত্রশালা কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।

আলোচনা সভা শেষে সম্মিলিতভাবে জেলা প্রশাসনের ‘শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি’তে অংশগ্রহণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন। আলোচনা করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, প্রভাষক ইদ্রিস আলী, সাহিত্যিক গাজী শাজাহান সিরাজ।

উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, প্রভাষক সোহাগ হোসেন, বাংলা নিউজের সাংবাদিক তানজির কচি, চ্যানেল নাইনের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি, শিক্ষক নিবেদিতা দাস, কবি শেখ আবু সালেক, রুহুল আমিন ময়না, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন মিম, পল্লব মজুমদার, আক্তার হোসেন, সমাজকর্মী জাহিদা মৌ, সাংবাদিক জাকির হোসেন, শেখ আব্দুল আলিম, শিশু সাংবাদিক অগ্র বিসর্গ, সুজিত পাল, আদৃতা বর্ষা, অভিক দাস,
আবেদুর রহমান হৃদয়সহ আরো অনেকে।

আলোচকরা বলেন, বাংলাদেশ জন্মের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শহীদ বুদ্ধিজীবীরা।

শহীদ বুদ্ধিজীবীদের খুনীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। এখন তারা ধর্মের নামে রাষ্ট্রে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এখনও পর্যন্ত সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়নি। এখনও তারা হত্যা করে চলেছে বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, বিচারক, পুলিশসহ মুক্তিকামী বাঙালীদের। ওই খুনীদের বিচার কার্যক্রমকে এখনই সামনে নিয়ে আসা উচিত। মৌলবাদী খুনীদের শাস্তি দ্রুত নিশ্চিত করা দরকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ