শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য: ‘সময়ের চেয়ে বিশাল তুমি‘

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ যাবতকালের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্যে নির্মাণ করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতায় করছে “ব্রান্ডিং কক্সবাজার” নামে একটি সংগঠন।
আর এর নির্মাণ কাজ করছে কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন প্রাক্তন শিক্ষার্থীর একটি দল।
নির্মাণ কাজ এখন প্রায় শেষপর্যায়ে।

প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত ভাস্কর্যটি এ যাবতকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালু ভাস্কর্য বলে জানিয়েছেন নির্মাতারা।

এ বিষয়ে জানতে চাইলে ভাস্কর্য নির্মাতা গ্রুপের টিম লিডার কামরুল হাসান (শিপন) বলেন, পৃথিবীর বৃহত্তম সুমদ্র সৈকত কক্সবাজার। সেই উদ্যোগে আমাদের বাংলাদেশের মানুষের কাছে পৃথিবীর বৃহত্তর নেতা বঙ্গবন্ধু। বৃহত্তর জায়গায় বৃহত্তর মানুষটিকে সারা পৃথিবীর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদের বালু ভাস্কর্য নির্মাণ। যেহেতু সমুদ্র সৈকত। তাই সৈকতের উপপাদ্য দিয়েই আমরা বালু ভাস্কর্য নির্মাণ উদ্যোগ নিয়েছি। এটি নির্মাণে সময় লেগেছে প্রায় এক সপ্তাহ।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এ সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণ করে বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এটি সবচেয়ে বড় প্রতিবাদ। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে। একই ধরনের ভাস্কর্য আরও হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করছে। ‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্য নিয়ে আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে বেলা ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ বালু ভাস্কর্য উদ্বোধন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান