Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চট্টগ্রামে ধর্ষণের পর শিশু মীমকে হত্যায় ৮ জনের ফাঁসি

তিন বছর আগে চট্টগ্রামে ৯ বছরের শিশু ফাতেমা আকতার মীমকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আট আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার এ রায় দেন। এ রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহত মীমের স্বজনরা। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, আকমান মিয়া, মো. সুজন, হাসিবুল ইসলাম হাসিব, মো. মেহরাজ টুটুল ও শাহদাত হোসেন সৈকত। এদের মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক।বিস্তারিত পড়ুন
মৌলবাদের মূলোৎপাটন সম্ভব না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া পর্যায়ক্রমে ৩০ বছর মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি আরও বলেন, মৌলবাদের শেকড় অনেক গভীরে, এদের মূলোৎপাটন করা সম্ভব না। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পাকিস্তান শাসনামলে প্রায় ৩০ বছর ধর্মের নামে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডেরবিস্তারিত পড়ুন
বুদ্ধিজীবী দিবসে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ শপথ বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দিনে ‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার’ শপথ নিচ্ছেন তারা। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ সময় তার সঙ্গে ছিলেন। মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানেবিস্তারিত পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আজকের এ দিনে আমি মনে করি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কারণ অনেক প্রতিষ্ঠানে সচেতনভাবে জাতীয় সংগীত গাওয়া হয় না। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ সোমবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি সম্পর্কেবিস্তারিত পড়ুন
সমুদ্র উপকূলে সোনার সন্ধান, দলে দলে হাজির গ্রামবাসী!

ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে বদলে গেল এক মৎস্যজীবীর ভাগ্য। প্রতিদিনকার মতোই সে সকালে টয়লেটে যাচ্ছিল, এমন সময় সমুদ্রের তীরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে সে। বালিতে হাত দিয়ে সেই জিনিস যখন তিনি বের করে আনেন দেখা যায় সেটি একটি স্বর্ণপদক। যে জেলে এই সোনার সন্ধান পান তার নাম ইলম্যান ল্যারেস। তার সোনা পাওয়ার খবর মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরেই দলে দলে মৎস্যজীবী এসে সোনা পাওয়ার জন্য সেখানে বালি খুঁড়তে শুরুবিস্তারিত পড়ুন
২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণীর জন্য এখনো বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গেছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী নাকি আরও ভয়ংকর। বলা হচ্ছে, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যদ্বাণী ছিল, রাশিয়ার একবিস্তারিত পড়ুন
বিতরণের আগেই নতুন বছরের ৬০ হাজার বই বাতিল!

‘মানসম্মত না হওয়ায়’ আগামী শিক্ষাবর্ষে বিতরণের জন্য প্রস্তুত করা প্রাথমিক স্তরের ৬০ হাজার বই বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে পাঠানো বই যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক বিতরণে মুদ্রণের অগ্রগতি ও গুণগত মান বজায় রাখতে মনিটরিং জোরদারের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালালোচনা সংক্রান্ত সভা সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ওবিস্তারিত পড়ুন
করোনায় মারা গেলেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় রোববার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। খবর বিবিসির। এক মাস আগে তার করোনা ধরা পড়ে। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এ ব্যাংকার। করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।বিস্তারিত পড়ুন
ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরব, কারণ তারা মদদ দিচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনওবিস্তারিত পড়ুন
হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন তার ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা ও রাজনীতিবিদরা অংশ নেন। আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ধউর গ্রামে অবস্থিত সুবহানিয়া মাদরাসায় তাকে দাফন করা হচ্ছে। জানাজা উপলক্ষে বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিববিস্তারিত পড়ুন

