শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ধর্ষণের পর শিশু মীমকে হত্যায় ৮ জনের ফাঁসি

তিন বছর আগে চট্টগ্রামে ৯ বছরের শিশু ফাতেমা আকতার মীমকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আট আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার এ রায় দেন। এ রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহত মীমের স্বজনরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, আকমান মিয়া, মো. সুজন, হাসিবুল ইসলাম হাসিব, মো. মেহরাজ টুটুল ও শাহদাত হোসেন সৈকত। এদের মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক।

জানা গেছে, ২০১৮ সালের ২১ জানুয়ারি বিশ্ব কলোনী এলাকায় খেলাধুলা করছিল ৯ বছরের শিশু মীম। এরপর সন্ধ্যা পর্যন্ত ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিশ্ব কলোনীর মমতাজ ভিলা ভবনের আসামি মেহেরাজ টুটুলের বাসার দ্বিতীয় তলায় মীমের মরদেহ পাওয়া যায়। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়।

এ ঘটনার পরদিন মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবার শাহ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ডিসেম্বরে আট জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আট আসামিকেই ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আট আসামির ফাঁসির আদেশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহত মীমের পরিবারের সদস্যরা। দ্রুত ফাঁসির আদেশ কার্যকর করারও দাবি জানান তারা।

এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রাজীব সেন গুপ্ত।

রায় ঘোষণার সময় আট আসামির মধ্যে সাতজন উপস্থিত ছিল। বাকি একজন পলাতক।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার