Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিদেশে বসে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। এক বছর ধরে বিচার কাজের বাইরে তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসেছে। বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, বিনাবিস্তারিত পড়ুন
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার। মিথ্যা খবর প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি ব্যবস্থার সুযোগ থাকা উচিত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইনটারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংলাপে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, নানামুখী অপতথ্য মোকাবিলায় সরকারের সক্ষমতা সীমিত। তবুও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরওবিস্তারিত পড়ুন
ভোটার টানতেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন প্রার্থীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক। ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেবিস্তারিত পড়ুন
একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৫ আগস্টের পর মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন ও মা-বোনদের ঘরে বন্দি করতে চায়। তারা এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কীভাবে সৎ লোকের শাসন কায়েম করবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কীবিস্তারিত পড়ুন
১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে, সবখানেই ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলে। ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন।বিস্তারিত পড়ুন
স্বাধীনতা বিরোধীরা ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে : ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসন ঘুরে দোয়া নিচ্ছেন আশু, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ভোটের মাঠে তৎপর জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। ঘোনা ও আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগে মানুষের কাছে উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, ছনকা বাজার, মহাদেবনগর এবং মোবারকের মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি আশু। এরপর আলিপুর ইউনিয়নের ভাড়ূখালীবিস্তারিত পড়ুন
তপশিলের পর ৩৬ দিনে ১৫ রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার : টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টিআইবি জানায়, গত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ হাজার ৮২ জন। প্রতিবেদনে বলা হয়, সংঘটিত সহিংস ঘটনারবিস্তারিত পড়ুন
বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি বলেন, ড. মো. সাফিকুর রহমান গ্রেপ্তার আছেন। জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করাবিস্তারিত পড়ুন

