শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নতুন ১০ টাকার নোট বাজারে, ডিজাইনে যা থাকছে

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ আর ‘গ্রাফিতি–২০২৪’-এর শিল্পকর্মসহ নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিরিজের ১০ টাকার নোটে আধুনিক নান্দনিকতা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্যবিস্তারিত পড়ুন

রাজনৈতিক এজেন্ডায় জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হন, তবে তাকে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থার মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ প্রদান অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

র‌্যাবের নতুন নাম এসআইএফ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, র‍্যাব পুনর্গঠনের জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি র‍্যাবের নতুন নাম সুপারিশবিস্তারিত পড়ুন

জনগণ আর পরিবারকেন্দ্রিক রাজনীতি দেখতে চায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর পুরোনো পচা রাজনীতি দেখতে চায় না। তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারকেন্দ্রিক ক্ষমতা আর দলীয় সরকার নয়, বরং ইনসাফের ভিত্তিতে গঠিত ‘জনগণের সরকার’ চায়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহে ১১-দলীয় ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর যারা জনগণের সম্পদ খামচে ধরার জন্য চাঁদাবাজি শুরু করেছে, যারা মামলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় মৃদু ভূমিকম্প, ভোরে কেঁপে ওঠে ঘরবাড়ি

মৃদু ভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প। ভোরে হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি। সাতক্ষীরা জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হলেন সাতক্ষীরার সন্তান শেখ আশফাকুর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হলেন সাতক্ষীরার কৃতি সন্তান শেখ আশফাকুর রহমান। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুইজন বিচারককে বদলি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়ন করা হয়েছে। তারা হলেন- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) (জেলা ও দায়রা জজ) রুহুল আমীন। সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত আদেশে এসব তথ্য জানানো হয়। আদেশে বলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায়

ধানের শীষে ভোট দিয়ে জীবন মানের উন্নয়ন করুন : বিএনপি প্রার্থী হাবিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে বৃদ্ধের আ*ত্মহ*ত্যা

কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে আঃ মজিদ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় তার পরিবার পাশ্ববর্তী একটি বাগান থেকে ‌ঝুলন্ত অবস্থায় দুর্গন্ধযুক্ত গলিত লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান- গত তিনদিন যাবত তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক কলহের জের ধরে তিনি সকলের অজান্তে কখন গলায় রশি দিয়ে ঝুলে ছিলেন তা কেউ জানে না। স্থানীয় একজন তার বাগানে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গন্ধযুক্ত লাশটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরায় জেলা প্রশাসকের পদক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসা ৮ম শ্রেণির এক ছাত্রী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সরকার (ইউপি) বাল্যবিবাহটি বন্ধ করে প্রশাসনিক ব্যবস্থায় নিষেধাজ্ঞা দেয়। জানা যায়, সাতক্ষীরা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আক্তার বাল্যবিবাহের বিষয়টি গোপনে জানতে পারেন এবং তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবিষয়ে মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা

শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জানুয়ারী দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির হাফেজ কথা বৈরাগী’কে সভাপতি ও ৯ম শ্রেণির মহুয়া জান্নাত’কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটিবিস্তারিত পড়ুন