শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত’

পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবার হস্তক্ষেপের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এ নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্তবিস্তারিত পড়ুন

আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল

মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

তারেক রহমানের খুলনা সফরের তারিখ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তার আগমনের খবরে খুলনার সর্বস্তরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। সমাবেশ ঘিরে আট লাখ মানুষের সমাগম ঘটাতে ব্যপক প্রস্তুতি নিয়েছে দলটি। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালবিস্তারিত পড়ুন

জনগন আর বস্তা পঁচা রাজনীতি চাই না- লক্ষ্মীপুরে জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগন আর বস্তা পঁচা রাজনীতি চাই না, ব্যাংক ডাকাতি, লুটেরা রাজনীতি চাই না। পরিবর্তনের জন্য শুধু হ্যাঁ ভোটের পক্ষে থাকলেই হবে না মানুষকে হ্যাঁ ভোটের সহযোগী করতে হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর আমরা বলেছিলাম, আমরা কোন প্রতিশোধ নিবো না, চাঁদাবাজি দুর্নীতি ও মামলাবাজি করবো না, আমরা কথা রেখেছি ‌। আমরা কথা দিচ্ছি, জনগণ যদি তাদের মূল্যবান ও পবিত্র ভোটবিস্তারিত পড়ুন

ভিডিপির ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে চাকরি! উপজেলা আনসার অফিসারকে শোকজ

আনসার ভিডিপি উপজেলা অফিসারদের বিরুদ্ধে জাল সনদ নিয়ে আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী নিয়োগ করাসহ অর্থ কেলেঙ্কারির দায়ে শোকজ হয়েছে। ঘটনা সূত্র জানায়- সাতক্ষীরা জেলার আশাশশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আনসার ভিডিপির দলনেত্রী শামছুন্নাহার এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় জামিরুল ইসলাম জামু। ঐ মিথ্যা অভিযোগ কোনো প্রকার তদন্ত ছাড়াই দলনেতী পদ থেকে অব‍্যাহতি দেয় শামছুন্নাহারকে ততকালিন দূর্নীতিবাজ জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানম। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শ্রীউলা ইউনিয়ন দলনেত্রী হিসাবে,বিস্তারিত পড়ুন

ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ

৪৭ শতাংশ মানুষ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সবশেষ জনমত জরিপ ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’-এর তৃতীয় রাউন্ডের ফলাফলে দেখা গেছে, দেশের ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা ব্যক্ত করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপটির বিস্তারিত তথ্য তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘বিআরএআইএন’ এবংবিস্তারিত পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যই আপনাদের সবাইকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একইসঙ্গে দ্বিতীয় যে ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দেবেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতবিস্তারিত পড়ুন

৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে দেশের এমপিওভুক্ত ৭৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) জাতীয়করণের আওতায় নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি এমপিওভুক্ত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতে গড়ে ওঠা দলটি। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ঘোষিত নির্বাচনি ইশতেহারে এ তথ্য তুলে ধরেছে এনসিপি। তারা মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে। এরবিস্তারিত পড়ুন

নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে। আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চায়, সিটি কর্পোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ- এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে, এদিন সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪বিস্তারিত পড়ুন

পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে—যোগ্যতা থাকুক আর না থাকুক তা আর দেখতে চায় না এদেশের জনগণ। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এদেশে সবচাইতে মজলুম দলের নামবিস্তারিত পড়ুন