শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান

কলারোয়ায় খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী মোছা: রওশন আরা খাতুনের স্মরণে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পারিবারিক সদস্যবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) ওই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। প্রয়াতের জ্যেষ্ঠ কন্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদালতের রায়

টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে রায়ে ৪২ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা অনুয়ায়ী এ রায় হয়নি। দাবি ১০০ কোটি ডলার, পেয়েছি ৪.২০ কোটি মার্কিন ডলার। বিষয়টি নিয়ে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলব।বিস্তারিত পড়ুন

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে খেলতে চায় আইসল্যান্ড!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমন গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের দেওয়া এক পোস্টে আরও বিপাকে পড়েছে পাকিস্তান। রীতিমতো ঘুম হারাম হয়েছে তাদের। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে খেলতে চায় আইসল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপেবিস্তারিত পড়ুন

নওগাঁয় জনসভা

ষড়যন্ত্রকারী একটা পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে: তারেক রহমান

নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তারা গত ১৫ বছর দেশ ছেড়ে পালানো আরেকটি পক্ষের সঙ্গে তলে তলে এক ছিল বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় এক জনসভায় তিনি এ অভিযোগ করেন। তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালন

সাতক্ষীরার ধুলিহরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জাহানাবাজে আট দলীয় ব্যাড মিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জানায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের নায়েবে আমীর হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম, বিশেষ াতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার মাদরাসা বিষয়ক সম্পাদক হাফেজ শাহনেওয়াজ, শ্রমিক কল্যান ধুলিহরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুখরালীতে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় কুখরালী ফুটবল মাঠে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

তালায় বিএনপির জনসভা

উন্নয়ন ও কৃষকের পক্ষে কাজের অঙ্গীকার ধানের শীষের প্রার্থী হাবিবের

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি যখন প্রথম এ এলাকায় এসেছিলেন তখনকার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। এখন বিএনপি ২০ গুণ শক্তিশালী। আজকের জনসভাই তার প্রমাণ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার নির্বাচনী এলাকায় সাতবার এসেছেন এবং এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছেন। আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল, যার মধ্যে পাঁচ বছর কারাভোগ করেছি। আমি নির্বাচিত হলে এ এলাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবতীকে ধ*র্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রে*প্তার-১

মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ষোড়শী কন্যাকে একা পেয়ে ধর্ষণ ও ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী দোবশীষ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবাশীষ মন্ডলে সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদরের বুধহাটা ইউনিয়নের একটি গ্রামের ষোড়শী এক নারীকে বেশ কিছুদিন আগে বাড়িতে কেউ নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে : কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা বলেন তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে। এখানে একটি স্বাধীনতাবিরোধী দল বারবার আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

দিলেন উন্নয়ন ও সেবার আশ্বাস

সাতক্ষীরায় বাজারে ঘুরে ঘুরে ‘জনতার কথা শুনলেন’ লাঙ্গলের সাবেক এমপি আশু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভোমরা ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কথা শোনেন, মতবিনিময় করেন এবং উন্নয়ন ও সেবার আশ্বাস দেন। বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, চৌবাড়িয়া এবং শাখরা বাজার এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের পক্ষেবিস্তারিত পড়ুন