শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ধুলিহরে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা

সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ৮নং নম্বর ধুলিহর ইউনিয়নের বয়ারবাতানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম। এসময় উপজেলার টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়নের নায়েবে আমীরবিস্তারিত পড়ুন

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদারে পারস্পরিক ঐকমত্য প্রকাশ করা হয়েছে। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর কনফারেন্স রুমে দুই দিনব্যাপী (২৬-২৭ জানুয়ারি) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ এর সফল সমাপ্তি হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হ*ত্যা, গ্রে*প্তার-১

সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণের পর নির্যাতন করে হত্যার পর লাশ পানিতে ফেলে গুম করার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানারবিস্তারিত পড়ুন

সমর্থকদের বিপদে ফেলে রেখে পালিয়েছে হাসিনা: মির্জা ফখরুল

দেশে শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে শান্তি নিয়ে আসার চেষ্টা করব, এটাই এখন দরকার। অন্যান্য বার এই এলাকায় নৌকা আর ধানের শীষ মার্কা নিয়ে ছুটোছুটি করতে হয়েছে। এবার নৌকা নেই, পালিয়েছে। শেখ হাসিনা তাদের সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সংখ্যালঘুদের আশ্বস্ত করেবিস্তারিত পড়ুন

পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস

জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমাদের সব জিনিস জাল। বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা।’ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আ. করিম বালিকা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

মায়েদের গায়ে হাত দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না: জামায়াত আমির

আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না- এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নারী কর্মী-সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ভোমরা হবে দেশের আধুনিক স্থলবন্দর-আ. রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বিকালে ভোমরা ইউনিয়নবাসীর আয়োজনে ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়ন বিএনপি সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিস্তারিত পড়ুন

ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শঙ্কাবিস্তারিত পড়ুন

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আ.লীগের দোসর না, সবাই খুব ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই খুব ভালো, সৎ অফিসার এবং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আরও বেশি ভালো। প্রতিটি ভোটিংবিস্তারিত পড়ুন