রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্সের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।বিস্তারিত পড়ুন

ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকে, সরকার উতরে যাবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার তার কিছু অংশও কি মুখোমুখি হয়েছেন? সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন। মানুষের মধ্যে আশা জাগান। ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাবে। এ জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনীবিস্তারিত পড়ুন

শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ভবনে পঞ্চমবারের আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মেলার উদ্বোধনেবিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে: হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে। তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের নাগরিককেবিস্তারিত পড়ুন

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির ‘চেয়ারপারসন’ পদ শূন্য হয়ে পড়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করতে হবে বিএনপিকে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভেতরে সবচেয়ে সংবেদনশীল ও বাস্তব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে ৫ শৈত্যপ্রবাহ, কুয়াশা ও তীব্র শীতের আশঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়াতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে কোনোবিস্তারিত পড়ুন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময়জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। দেড় দশকের বেশি সময় ধরে বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার- সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি। চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকেই দেখা গেল তার নাতনি জাইমা রহমানের পাশে। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, দাদির কবর জিয়ারত করতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা।বিস্তারিত পড়ুন

আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা। যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তাবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলা

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম পহেলা জানুয়ারি

বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্টের জন্ম তারিখ যাচাই করলে দেখা যাবে, বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি। এ বিষয়ে কোন গবেষণা নেই। তবে বিভিন্ন জরিপে অংশ নেয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারির এক তারিখের প্রাধান্য রয়েছে। শিশুদের নিয়ে কাজ করেন,এমন বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন। শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, ”বিষয়টি এমন না যে, জানুয়ারির এক তারিখে বেশিরভাগ শিশুর জন্ম হচ্ছে। আসলে এখনোবিস্তারিত পড়ুন

বিয়ে করলেই যেসব দেশের নাগরিকত্ব মিলবে

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। আবার বিদেশে পড়তে যাওয়া বা কাজের সূত্রে অন্য দেশে ভ্রমণের ফলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যা গড়ায় বিয়ে পর্যন্ত। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেসব দেশের নাগরিকদের বিয়ে করলে সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে। চলুন জেনে নিই, কোন কোন দেশ তাদের নাগরিককে বিয়ে করারবিস্তারিত পড়ুন