রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের দেশ ছাড়ার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলেছে, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। দূতাবাস আরও জানায়, রিয়াদ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ!

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে কাস্টমস কমিশনার হাউজ হওয়ায় এবং কলকাতা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর নিকটবর্তী হওয়ায় আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভোমরা স্থল বন্দরে অর্থ ও সময় কম লাগায় বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ঝুঁকছে। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছে বেনাপোল বন্দর। বেনাপোল স্থল বন্দর আর্থিক ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাতক্ষীরার ভোমরার ভোমরা স্থলবন্দরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগবিস্তারিত পড়ুন

বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে সহ্য করতে হয় চাবুকের আঘাত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াসহ আশপাশের কয়েকটি অঞ্চলে বসবাসকারী ফুলানি জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র সংস্কৃতি, সামাজিক কাঠামো ও ঐতিহ্যবাহী রীতিনীতির জন্য পরিচিত। এই জনগোষ্ঠীর কিছু উপগোষ্ঠীর মধ্যে বিয়ের আগে পুরুষের সাহস, আত্মসংযম ও সহনশীলতা যাচাইয়ের জন্য একটি কঠোর সামাজিক পরীক্ষার প্রচলন রয়েছে। গবেষণা ও নৃতাত্ত্বিক সূত্র অনুযায়ী, ফুলানি সমাজের নির্দিষ্ট কিছু অঞ্চলে ‘শারো (Sharo)’ নামে পরিচিত এই রীতিতে সম্ভাব্য বরকে প্রকাশ্যভাবে চাবুকের আঘাত সহ্য করতে হয়। এই পরীক্ষা মূলত বিয়ের সরাসরি শর্ত নয়,বিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘নাবিক’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৫০০ দুস্থ ও প্রান্তিক পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় গাবুরার চাঁদনীমুখা ঘাটে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ও নাবিকেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত

সাতক্ষীরায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন সাংবাদিক নেটওয়ার্কের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেটওয়ার্ক, সাতক্ষীরার সভাপতি ফারুক রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সকল স্থরের সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতার পার্টিতে সংগঠনের সভাপতি দৈনিক শেয়ার বিজ ও দি বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) জেলা প্রতিনিধি ফারুক রহমান, সিনিয়র সহসভাপতি আজকের দর্পনের হাফিজুরবিস্তারিত পড়ুন

৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরায় ৪২ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা,বিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই-বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব স্ব বোর্ডে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

​সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির তীব্র সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শুক্রবার বিকেলে শহরের লেকভিউ চত্বরসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের ৩৭টি আসনের মধ্যে অন্তত ২৫টি আসন সরাসরি হাইজ্যাক করা হয়েছে। জনগণেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালিতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ (এমপি) বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের বামনখালি হাই স্কুল ফুটবলবিস্তারিত পড়ুন

অতীতের ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ছাড়া আধুনিক জগতে সভ্যতার চর্চা করা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য দায়িত্ব। দেশে ক্ষমতাসীনরা বারবার গণমাধ্যমকে তার নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে শুক্রবার (১৩ মার্চ) দুপুর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাষ্ট্র ও সমাজের তৎপরতা মানুষের সামনে আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের কাজ জানিয়ে তিনি বলেন, আমরাবিস্তারিত পড়ুন