মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এবং প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগর উপজেলার দবির উদ্দিন, আশাশুনি উপজেলা সদস্য তরিকুল ইসলাম, মিল বাজার সদস্য রাকিবুল ইসলাম, চাঁদপুরের সবুজ আহমেদ, চালতেতলা বাজারের হুমায়ুন হুমায়ুন কবির, ফিংড়ী বাজারের বিধান চন্দ্র মল্লিক প্রমুখ। বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সমিতির পক্ষ থেকে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রয় রোধ করে সাতক্ষীরায় ওযুধের বাজার তদারকি এবং সরকার নির্ধারিত মূল্যের ৫% ছাড় দিয়েন ওষুধ বিক্রয় করে সাধারণ কেমিস্টদের ব্যবসায়িক কর্মকান্ড যখন পরিচালনা করে আসছে ঠিক তখনই সমিতির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী নিজের স্বার্থে কুক্ষিগত করে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন সমিতির নির্বাচন দিচ্ছে না। হট্টগোল ও অব্যবস্থাপনা চলছে সমিতিতে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি সাতক্ষীরা জেলার দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমিতির সদস্যরা সংগঠনের নিয়ম অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এ সময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ