শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়

নবীন আইনজীবীদের পেশাগত পথচলায় দিকনির্দেশনা ও উৎসাহ দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা ও মতবিনিময় সভা। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সিনিয়র ও নবীন আইনজীবীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. সাইদ্দুজ্জামান জিকো, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. সালাউদ্দিন, অ্যাড. বাহারুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা অত্যন্ত সম্মানজনক হলেও এটি একই সঙ্গে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। একজন আইনজীবীকে নিয়মিত অধ্যয়ন, আদালতে প্র্যাকটিস এবং সিনিয়রদের কাছ থেকে শেখার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হয়। তারা সততা, পেশাগত নৈতিকতা ও ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন। তিনি বলেন, আইন পেশায় নতুন হিসেবে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সিনিয়রদের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হব। আজকের এই আয়োজন আমাদের জন্য শুধু সংবর্ধনা নয়, বরং শেখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, আমরা একটি সুস্থ ও সহমর্মিতাপূর্ণ পেশাগত পরিবেশ চাই, যেখানে সিনিয়র-জুনিয়রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা থাকবে। আদালতের কার্যক্রম, মামলা পরিচালনা এবং পেশাগত দক্ষতা অর্জনে সিনিয়রদের অভিজ্ঞতা আমাদের পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

অ্যাডভোকেট এম শাহ আলম তার দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি তার সততা, ধৈর্য ও নিরলস পরিশ্রম। তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং নিয়মিত অধ্যয়ন, আদালতের কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার মানসিকতা থাকতে হবে। প্রতিটি মামলা থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কখনোই শর্টকাট পথ অনুসরণ করা উচিত নয়।

তিনি আরও বলেন, শুরুতে পথ কঠিন মনে হতে পারে, অনেক সময় হতাশাও আসতে পারে। তবে ধৈর্য হারালে চলবে না। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে। পাশাপাশি ক্লায়েন্টের প্রতি দায়িত্বশীল আচরণ, সময়ানুবর্তিতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাড. শাহ আলম বলেন, “কোনো পেশাজীবী বা গণসংগঠন যখন দলীয় দাসত্বে জড়িয়ে পড়ে, তখন সেই সংগঠন তার স্বকীয়তা হারাতে বসে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশার মান সমুন্নত রাখতে হবে। মরার যেমন কোনো জাত নেই, আইনজীবীদেরও তেমন কোনো জাত নেই। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন। কোনো দল কিংবা মত নয়, আমাদের একটাই পরিচয়-আমরা আইনজীবী।” তিনি নবীনদের পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ধীরে ধীরে নিজেদের দক্ষ ও গ্রহণযোগ্য আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের কোর্ট পিন ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস