Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে। এসময় তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে একটি সন্ত্রাসীবিস্তারিত পড়ুন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীবিস্তারিত পড়ুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি?

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দ্বিতীয় পুত্র সাইয়্যেদ মোজতবা খামেনি। রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ৮৮ সদস্যের আলেম পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ‘নির্ণায়ক ভোটের’ মাধ্যমে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতাকে ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরিষদ।বিস্তারিত পড়ুন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫

প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে হামলা চালায়। এদিকে গত নয়দিনে ইরানে ১ হাজার ২৫৫ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ১২ হাজার মানুষ আহত হয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরার সঙ্গে গত নয় দিনে নিহত ওবিস্তারিত পড়ুন
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম

আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে। রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির বরিশাল বিভাগীয়বিস্তারিত পড়ুন
দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, “মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। রমজানের এই পবিত্র শিক্ষাকে ধারণ করে আমরা চন্দনপুরসহ পুরো এলাকাকে একটি আদর্শ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দেওয়া।” রবিবার (৮ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরস্থ চান্দুড়িয়া বাজার কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামের এক বিকাশ এজেন্টের ওপর হামলা করে১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও পরে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কালিগঞ্জের মৌতলা গ্রামের বাসিন্দা। মোকলেছুর রহমান জানান, তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট। তার কৃষ্ণনগর বাজারে একটি দোকান রয়েছে। রোববার দুপুর আনুমানিক ৩ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার থেকে ১কি:মি: আগেবিস্তারিত পড়ুন
ওসমান হাদি হত্যায় মাসুদসহ দুই প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘এই সময়’। তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবংবিস্তারিত পড়ুন
তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান ও র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে ব্যক্ত করেন এই দিনে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিস্তারিত পড়ুন

