Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফল ঘোষণা স্থগিত

জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন দুইটি হলো- চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসি সচিবলায়য়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিতবিস্তারিত পড়ুন
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, মাত্র এক বছর আগেবিস্তারিত পড়ুন
১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ : প্রেস সচিব

আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াবিস্তারিত পড়ুন
মসজিদের খতিব থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। মুফতি আবুল হাসান পেশায় একজন ইমাম ও খতিব। পাশাপাশি মাদরাসায় শিক্ষকতাও করেন। স্থানীয়ভাবে তিনি ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিত। ভোটের পরদিনও তিনি মসজিদে ইমামতি করেছেন। ১১ দলীয়বিস্তারিত পড়ুন
দেখেও দেখছে না কর্তৃপক্ষ
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমিতে আড়ৎ!

যশোরের শার্শা উপজেলায় সরকারি খাস জমি দখল যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দখল শুরু হয় প্রকাশ্যেই, মাঝে মাঝে প্রশাসনের লোকজন এসে ‘বন্ধ’ করার নির্দেশ দেন, কিন্তু কিছুদিন না যেতেই সেখানে স্থায়ী স্থাপনা দাঁড়িয়ে যায়। ফলে প্রশ্ন উঠেছে—নির্দেশই যদি শেষ কথা হয়, বাস্তবায়ন করবে কে? উপজেলার বাগুড়ী বেলতলা আম বাজার সংলগ্ন নাভারণ–সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে আমের আড়ৎ নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ী শাহাজানবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আ*ত্মহ*ত্যা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার খেদাপাড়া ইউনিয়নে মিম (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। নিহত মিম খাতুন উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও গালদা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলো। স্থানীয় ইউপি সদস্য আশরাফ হোসেন জানান- বাড়ির সবার অজান্তে নিজঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মিম। পরে বাড়ির লোকজনবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে থানা স্থাপনের প্রত্যয় নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হকের

যশোরের মনিরামপুরে আইনি সেবার মান বাড়াতে রাজগঞ্জে প্রস্তাবিত থানাকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় দলের অনুসারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন। গাজী এনামুল বলেন- আল্লাহ যদি সুযোগ দেন, আমার ক্ষমতার ভেতরে যদি থাকে তাহলে মনিরামপুরের মানুষের প্রশাসনিক কষ্ট লাঘবে কাজ করবো। রাজগঞ্জকে থানায় রূপান্তর করতে যা যা করা দরকার তাই করা হবে। রাজগঞ্জে থানা হলে চাকরি বাড়বে,বিস্তারিত পড়ুন
‘ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচনবিস্তারিত পড়ুন
কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের আগেই দুটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য দুটি হলো—ভোটারের নির্ধারিত ভোটকেন্দ্র এবং ভোটার তালিকায় তার ভোটার (ক্রমিক) নম্বর। এই দুটি তথ্য আগে থেকেই জানা থাকলে কেন্দ্রে গিয়ে দ্রুত ও সহজে ভোট দেওয়া সম্ভব হবে। যেভাবে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটাররা চারটি সহজবিস্তারিত পড়ুন
রয়টার্সের প্রতিবেদন : জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্বাচনের সময় রাজপথে বিরোধীদের উপস্থিতি ছিল প্রায় অনুপস্থিত। কখনো নির্বাচন বর্জন, কখনো শীর্ষ নেতাদের গণগ্রেপ্তারের মাধ্যমে তাদের কোণঠাসা করা হতো। তবে আসন্ন বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে অনেক তরুণ, যারা ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, বলছে—২০০৯ সালের পর এবারই বাংলাদেশে প্রথমবারের মতো একটি সত্যিকারেরবিস্তারিত পড়ুন

